এক ঝলক (২৭ ফেব্রুয়ারি, ২০২২)

বেশ কিছুদিন ধরেই মনোয়ার বেগমের (৬০) শারীরিক অবস্থা ভালো না। এরপরও নবীনগর হাউজিং থেকে মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারে টিকা নিতে এসেছেন তিনি। মোহাম্মদপুর, ঢাকা, ২৭ ফেব্রুয়ারি
ছবি: সাজিদ হোসেন
শহুরে জীবনে মাটির পাত্রের ব্যবহার এখনো ফুরিয়ে যায়নি। বরিশাল থেকে নদীপথে আনা এসব পাত্র ৪০ টাকায় বিক্রি হয়। গাবতলী বড় বাজার, ঢাকা, ২৭ ফেব্রুয়ারি
ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের শ্যামপুর এলাকায় ধুলায় অতিষ্ঠ স্থানীয় ব্যক্তিরা। আলীবহর, ঢাকা, ২৭ ফেব্রুয়ারি
নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অপর চার নির্বাচন কমিশনারকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সুপ্রিম কোর্ট, ঢাকা, ২৭ ফেব্রুয়ারি
পিরোজপুরের কাউখালীতে ভূমিহীনদের মধ্যে খাসজমি বুঝিয়ে দেওয়ার দাবিতে বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ। কাউখালী, পিরোজপুর, ২৭ ফেব্রুয়ারি
উড়ন্ত অবস্থায় শিকার করতে সক্ষম নজরকাড়া মায়াবী এই পাখির স্থানীয় নাম কালাঘাড় রাজন। বাবুর বাগান, দাপুনিয়া, পাবনা, ২৭ ফেব্রুয়ারি
সীতাকুণ্ডে সোমবার শুরু তিন দিনব্যাপী শিবচতুর্দশী মেলা। এ উপলক্ষে চন্দ্রনাথ মন্দির থেকে শুরু করে সড়কের ৩ কিলোমিটারজুড়ে বসছে দোকানপাট। প্রেমতলা, সীতাকুণ্ড, ২৭ ফেব্রুয়ারি
ঝিনাইদহে ভারী শিলাবৃষ্টিতে রাস্তায় বরফের পুরু আস্তরণ জমে। ঝিনাইদহ, ২৭ ফেব্রুয়ারি
নেপালি ঘাস খাওয়ানোর জন্য ভেড়ার পাল মাঠে নিয়ে এসেছেন এক ব্যক্তি। বরিশাল সদর, ২৭ ফেব্রুয়ারি
প্রকৃতিতে বসন্তের ছোঁয়ায় বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এমন এক দুপুরে স্কুল ছুটি শেষে চার বন্ধুর তৃষ্ণা নিবারণের চেষ্টা। রিকাবীবাজার, সিলেট, ২৭ ফেব্রুয়ারি