এক ঝলক ২৭ মার্চ ২০২১

নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ভাড়াটিয়া পরিষদ। ঢাকা, ২৭ মার্চ
আবদুল করিমের জলভরা চোখ আর মুখ ভাষাহীন। মর্গে এসেছেন দুই মেয়ে ও তিন নাতি-নাতনির লাশ নিতে। গতকাল শুক্রবার রাজশাহীর কাটাখালীতে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের পর আগুনে পুড়ে মারা যান তাঁরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, ২৭ মার্চ
খাগড়াছড়ির দীঘিনালার রিজার্ভছড়া গ্রামে সুপেয় পানি বিতরণ করছেন সেনাবাহিনীর সদস্যরা। খাগড়াছড়ি, ২৭ মার্চ
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে গতকাল শুক্রবার বিকেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন বিক্ষোভকারী মাদ্রাসাছাত্ররা। এতে পুড়ে যায় গাড়িটিও। ব্রাহ্মণবাড়িয়া, ২৭ মার্চ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৈত্রী ফুটবল ম্যাচ। শিকারপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠ, নদীয়া, ভারত, ২৬ মার্চ
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বায়তুল মোকাররম মসজিদ এলাকায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিক্ষোভ। ঢাকা, ২৭ মার্চ
আগের দিনের সংঘাতের পর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। পুরানা পল্টন, ঢাকা, ২৭ মার্চ
সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাতক্ষীরা, ২৭ মার্চ
মির্জাগঞ্জ উপজেলার ঝাটিবুনিয়া গ্রামের মহিষকাটা বাজারের কাছে শ্রীমন্ত নদের ওপর ভেঙে পড়া সেতু। পটুয়াখালী, ২৭ মার্চ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোপালগঞ্জ, ২৭ মার্চ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোপালগঞ্জের ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের মন্দিরে প্রবেশ করছেন। গোপালগঞ্জ, ২৭ মার্চ
এই আহাজারি সড়ক দুর্ঘটনায় নিহত ফুল মিয়ার স্বজনের। গতকাল শুক্রবার রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনায় রংপুরের পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় মজিদপুরের ফুল মিয়াসহ তাঁর পরিবারের পাঁচজন নিহত হন। রংপুর, ২৭ মার্চ
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেসিয়ামে কুমিল্লা জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস কাবাডি প্রতিযোগিতা। উদ্বোধনী খেলায় অংশ নেয় কুমিল্লা ও চট্টগ্রাম জেলা
শেরপুর উপজেলার শালফা বাজার এলাকায় আগুনে পুড়েছে কয়েকটি দোকান। বগুড়া, ২৭ মার্চ
সড়কে দেয়াল তুলে সকালেও অবরোধ করে রেখেছিল হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা। এতে নাজিরহাট, খাগড়াছড়ি ও রামগড়ে চলাচল ব্যাহত হচ্ছে। হাটহাজারী, চট্টগ্রাম, ২৭ মার্চ
ভাসানী অনুসারী পরিষদের মানববন্ধন থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৭ মার্চ