প্রচণ্ড গরমে পানিতে নেমে গা জুড়াচ্ছে শিশু। ছবিটি গতকাল বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: ফোকাস বাংলাঅলকনন্দা ফুলের হলদে ঝিলিক। ছবিটি আজ খুলনার বয়রা এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেনরূপসা নদী থেকে চলে যাওয়া খালের মুখে জাল ফেলে মাছ ধরছেন এক বৃদ্ধ। ছবিটি গতকাল বৃহস্পতিবার খুলনার বটিয়াঘাটা উপজেলার খাড়াবাঁধ এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেনএই গ্রীষ্মেই এসে গেছে বর্ষার কদম ফুল। ছবিটি আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলাগরমে বেড়েছে ডাবের চাহিদা। রিকশাভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে ডাব। ছবিটি আজ শুক্রবার রংপুর নগরের সেন্ট্রাল রোড থেকে তোলা। ছবি: মঈনুল ইসলামযাত্রীর অপেক্ষায় কিছু ছৈওয়ালা নৌকা। ছবিটি আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দর খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্যকাপড় বুনতে ব্যস্ত এক পাহাড়ি নারী। ছবিটি আজ শুক্রবার রাঙামাটি শহরতলি রাঙাপানি গ্রাম থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমাবাহারি পাখা মেলে বসে আছে এক প্রজাপতি। ছবিটি আজ শুক্রবার রংপুর নগরের উত্তম বানিয়া পাড়া থেকে তোলা। ছবি: মঈনুল ইসলামএতে তো গরম, তার ওপর প্রায়ই চলছে লোডশেডিং। এতে বেড়ে গেছে হাতপাখার চাহিদা। ছবিটি আজ শুক্রবার রংপুর নগরের প্রধান ডাকঘরের সামনে থেকে তোলা। ছবি: মঈনুল ইসলামমাটির ঘরের ঘুলঘুলিতে বসে আছে চড়ুই পাখি। ছবিটি আজ শুক্রবার রংপুরের মিঠাপুকুরের ছড়ান এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলামরাজধানীর ফার্মগেটে আজ দুপুরে গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার সেন্টারে সিম নিবন্ধনের জন্য আগত মানুষেরা। ছবি: জাহিদুল করিমরাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে চলছে মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১৫-এর জমকালো অনুষ্ঠান। মঞ্চে মনোমুগ্ধকর পরিবেশনা নৃত্যশিল্পীদের। ছবি: সাহাদাত পারভেজ