X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (২৯ জানুয়ারি ২০১৮)
নিজস্ব প্রতিবেদক
Published: 29 Jan 2018, 10:37
আরও একটি দিন শেষ। সারা দিন আলো বিলিয়ে অস্ত যাচ্ছে সূর্য। রেললাইনপাড়া, শার্শা, যশোর, ২৮ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
পথের ধারে ফুটে আছে বুনোফুল। মধুগ্রাম, সদর, যশোর, ২৮ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
মিলেমিশে খেজুরের রস খাচ্ছে কাঠ শালিক ও ফিঙে পাখি। বড়তাকিয়া বাজার, মিরসরাই, চট্টগ্রাম, ২৮ জানুয়ারি। ছবি: ইকবাল হোসেন
রেললাইনে বিপজ্জনকভাবে বসে আছে শিশুটি। যেকোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। রেললাইনপাড়া, শার্শা, যশোর, ২৮ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
গ্রামের শিশুরা লেখাপড়ার পাশাপাশি গৃহস্থালির নানা কাজ করে। গোধূলি বেলায় মাঠ থেকে গবাদিপশু নিয়ে বাড়ির পথে শিশু রিমা। শার্শা গ্রাম, শার্শা, যশোর, ২৮ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
শীতের সকালে করতোয়া নদী পাড়ে জবুথবু হয়ে বসে আছে এক ঝাঁক পাখি। মাটিডালি, সদর, বগুড়া, ২৮ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
কুয়াশাঢাকা শীতের সকালে নিজের খেত থেকে শিম তুলছেন কৃষক জিয়াউল হক। পরে এসব শিম তিনি বিক্রি করবেন মহাস্থান হাটে। দক্ষিণভাগ গ্রাম, সদর, বগুড়া, ২৮ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
বিস্কুট দৌড়। কে আগে বিস্কুট মুখে ঢুকিয়ে দৌড় দিতে পারে, চলছে সে প্রতিযোগিতা। হাট গোবিন্দপুর সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, সদর, ফরিদপুর, ২৮ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান
ভাঙা সড়কের কারণে উড়ছে ধুলাবালি। চলাফেরা করা দায় হয়ে পড়েছে। ব্যাপারী পাড়া, আগ্রাবাদ এক্সেস রোড, চট্টগ্রাম, ২৮ জানুয়ারি। ছবি: জুয়েল শীল
বোরো ধানের বীজতলার বেড়ে ওঠা আগাছা পরিষ্কার করতে ব্যস্ত এক ব্যক্তি। বটতলী এলাকা, খাগড়াছড়ি, ২৮ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
বিআইডিএস ও বণিক বার্তা আয়োজিত প্রতিভাবান উদ্যোক্তা সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন মিতালী মুখার্জি। সোনারগাঁও হোটেল, ২৯ জানুয়ারি। ছবি: তানভীর আহাম্মেদ
জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনের পাশে গামছার দোকান। একটু অসাবধানতায় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। মালিবাগ, ঢাকা, ২৯ জানুয়ারি। ছবি: তানভীর আহাম্মেদ
গাছে গাছে ঘুরছে পাহাড়ি বানর। দুর্গম হাজুকপাড়া এলাকা, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, ২৮ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
জীবন ও জীবিকার তাগিদে সস্তা দামে শ্রম বিক্রি করেন আমেনা খাতুন। অভাব অনটনের সংসারে একটু সহযোগিতার জন্য এই বয়সেও কাঁধে চেপে বসেছে শ্রমের বোঝা। সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত কাজ করে পারিশ্রমিক পান ২০০ টাকা। পতেঙ্গালী গ্রাম, যশোর সদর, ২৯ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
কুমার নদে পানি কম থাকায় মাছ পাওয়া যাচ্ছে ভালো। উছা জাল দিয়ে মাছ ধরছেন তিন শৌখিন মৎস্য শিকারি। ব্রাহ্মণকান্দা, সদর উপজেলা, ফরিদপুর, ২৯ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান
বৈশাখের আগমনে গাছভর্তি আমের মুকুল। গুহলক্ষ্মীপুর এলাকা, ফরিদপুর শহর, ২৯ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান
আরও পড়ুন
আরেক নাম বলে পুলিশকে ফাঁকি দেন সুইডেন আসলাম, পরে তাঁকে ধরতে পাতা হয় ফাঁদ
ডাকাতের কবলে পড়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, পথে নবজাতকের মৃত্যু
রিভিউ নিয়ে বাঁচলেন মার্করাম
রূপপুরের বিদ্যুতের দাম কত দাঁড়াবে, মানুষের খরচ কমবে কি
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: অধ্যাপক ইউনূস