X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (২৯ মার্চ ২০১৯)
নিজস্ব প্রতিবেদক
Published: 29 Mar 2019, 08:48
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা বিভিন্ন কারুপণ্য তৈরি ও বিক্রি করছেন। এসব পণ্য বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, তা ব্যয় করা হবে মঙ্গল শোভাযাত্রার আয়োজনে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ২৯ মার্চ। ছবি: আশরাফুল আলম
বুনো ফল খেতে এসেছে বুলবুলি। চম্পাতলী, কাউখালী, রাঙামাটি, ২৯ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
বসন্তের চা ফুল। ওয়াগগাছড়া, কাপ্তাই, রাঙামাটি, ২৯ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
সারা রাত বিভিন্ন গাছের ফল খেয়ে বেড়িয়েছে ওরা। দিনের বেলায় ঝুলছে গাছের ডালে। কমলাপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২৯ মার্চ। ছবি: আলীমুজ্জামান
ছানা নিয়ে পানা–পুকুরে রাজহাঁসগুলো। সারুটিয়া এলাকা, চান্দাইকোনা ইউনিয়ন, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ২৮ মার্চ। ছবি: সাজেদুল আলম
জারবেরা ফুলের মধু আহরণে মগ্ন প্রজাপতি। পুলিশ লাইনস, কুমিল্লা নগর, ২৮ মার্চ। ছবি: এমদাদুল হক
পথের ধারের নিচু জায়গায় ফুটেছে কচুরিপানার ফুল। বিলঘর গ্রাম, কসবা উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া, সাম্প্রতিক ছবি। ছবি: এমদাদুল হক
বনানীতে আগুনের ঘটনায় নিহত এক ব্যক্তির স্বজন ঢাকা মেডিকেলের মর্গে এসে কান্নায় ভেঙে পড়েন। ঢাকা মেডিকেল, ঢাকা, ২৯ মার্চ। ছবি: আসাদুজ্জামান
বনানীতে আগুনের ঘটনায় ডিএনএ সংগ্রহে ঢাকা মেডিকেল কলেজের মর্গে সিআইডির ক্রাইম সিন টিম। ঢাকা মেডিকেল, ঢাকা, ২৯ মার্চ। ছবি: আসাদুজ্জামান
বনানীর আগুনে নিহত আহমদ জাফরের লাশ নিয়ে যাচ্ছে পরিবার। ঢাকা মেডিকেল, ঢাকা, ২৯ মার্চ। ছবি: আসাদুজ্জামান
আগুনে পুড়ে যাওয়া রাজধানীর বনানীর এফআর টাওয়ার পরিদর্শনে ঘটনাস্থলে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। সঙ্গে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। বনানী, ঢাকা, ২৯ মার্চ। ছবি: আবদুস সলাম
বগুড়ায় করতোয়া নদীর তীরবর্তী জায়গা দখল করে গাছ লাগানো হয়েছে। সেগুলো কেটে ফেলছে জেলা প্রশাসন। ভিড় জমিয়েছে উৎসুক জনতা। চাদমারী ঘাট, বগুড়া, ২৯ মার্চ। ছবি: সোয়েল রানা
পাহাড়ের সমতল জায়গায় বেগুনের বেশ ফলন হয়েছে। মানিকছড়ি, রাঙামাটি, ২৯ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
আগুন লাগার পর ঝুঁকিপূর্ণ এফ আর টাওয়ার সংলগ্ন স্থানে চলাচল সীমিত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ভবনের চারদিকে এ সংক্রান্ত ব্যানার টাঙানো হয়েছে। বনানী, ঢাকা, ২৯ মার্চ। ছবি: আবদুস সালাম
বেলুন উড়িয়ে মিরপুর অঞ্চলের পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব উদ্বোধন করছেন অতিথিরা। মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই উৎসব শুরু হয়। রূপনগর, মিরপুর, ২৯ মার্চ। ছবি: আশরাফুল আলম
ফিতা দিয়ে বনানীর এফ আর টাওয়ার-সংলগ্ন এলাকা ঘিরে রাখা হয়েছে। গতকাল এই ভবনে আগুন লেগে ২৫ জন প্রাণ হারান। কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা, ২৯ মার্চ। ছবি: আবদুস সালাম
মহাসড়কে বেপরোয়া মোটরসাইকেলের এক চালক। লেন না মেনে ওভারটেক করছেন তিনি। কদমতলী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা, ২৯ মার্চ। ছবি: আশরাফুল আলম
সমরাস্ত্র প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে ট্যাংক। রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ার গ্রাউন্ডে বাংলাদেশ সম্মিলিত সামরিক বাহিনী এই প্রদর্শনীর আয়োজন করেছে। ঢাকা, ২৮ মার্চ। ছবি: আবদুস সালাম
আরও পড়ুন
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সংলাপ সচিবালয়ে, প্রতিনিধিদলে থাকছেন নাহিদসহ তিন নেতা
কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
খ্রিষ্টান নানা–নানির আদরে বড় হলেও নিজের মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ