এক ঝলক (২৯ সেপ্টেম্বর ২০১৭)

পানি কমতে থাকায় এখন খাল-বিলে প্রচুর মাছ ধরা পড়ছে। বিলপাড়ে বড়শি ফেলে মাছ শিকার করছেন এক ব্যক্তি। ২৯ সেপ্টেম্বর, ফরিদপুর ভাঙ্গা উপজেলা সদরের নুরপুর এলাকা। ছবি: আলীমুজ্জামান
পানি কমতে থাকায় এখন খাল-বিলে প্রচুর মাছ ধরা পড়ছে। বিলপাড়ে বড়শি ফেলে মাছ শিকার করছেন এক ব্যক্তি। ২৯ সেপ্টেম্বর, ফরিদপুর ভাঙ্গা উপজেলা সদরের নুরপুর এলাকা। ছবি: আলীমুজ্জামান
সাঁতার কাটায় দুই রাজহাঁসের সঙ্গী হয়েছে এক পাতিহাঁস। ২৯ সেপ্টেম্বর, পিরোজপুরের বলেশ্বর নদ। ছবি: এ কে এম ফয়সাল
ধান মাড়াই করছেন এক জুমচাষি। ২৭ সেপ্টেম্বর, খাগড়াছড়ির দীঘিনালার মিলন কার্বারি পাড়া। ছবি: পলাশ বড়ুয়া
জবা ফুলের কেশর। সম্প্রতি তোলা ছবি, বগুড়া সদর। ছবি: সোয়েল রানা
৪৯ তম নিবেলহর্ন ট্রফির স্কেটিং প্রতিযোগিতায় দুই প্রতিযোগী। ২৮ সেপ্টেম্বর, ওবার্স্টডর্ফ, জার্মানি। ছবি: এএফপি
সংস্কারের জন্য বিগ বেন ও পার্লামেন্ট ভবনের চারপাশে ভারা-বাঁধা হয়েছে। ২৮ সেপ্টেম্বর, লন্ডন, যুক্তরাজ্য। ছবি: রয়টার্স
আস্তানা বনাম স্লাভিয়া প্রাগের মধ্যকার ফুটবল ম্যাচ দেখতে বিচিত্র সাজে স্টেডিয়ামে এসেছেন এক দর্শক। ২৮ সেপ্টেম্বর, আস্তানা, কাজাখস্তান। ছবি: রয়টার্স
বিলের পানিতে ফুটেছে শাপলা। সেই শাপলা তুলে বাড়ি ফিরছে শিশুর দল। ২৬ সেপ্টেম্বর, ফরিদপুর নগরকান্দার তালমা ইউনিয়নের কুনাগ্রাম। ছবি: আলীমুজ্জামান
আলোকসজ্জায় সজ্জিত ফরবিডেন সিটির সামনে সেলফি তুলছেন কয়েকজন। ২৮ সেপ্টেম্বর, বেইজিং, চীন। ছবি: রয়টার্স
পূজামণ্ডপের সামনে সেলফি তুলছেন দুই তরুণী। ২৯ সেপ্টেম্বর, সিলেট নগরের দাড়িয়াপাড়া। ছবি: আনিস মাহমুদ
ময়মনসিংহের গৌরীপুরে চুরির অভিযোগে কিশোর মো. সাগরকে পিটিয়ে হত্যার প্রধান আসামি আক্কাস আলীকে কিশোরগঞ্জের ভৈরবের শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকা থেকে শুক্রবার ভোরে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি: প্রথম আলো
ঢাকা-মাওয়া মহাসড়কের শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের জন্য অপেক্ষায় ট্রাকের সারি। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি: প্রথম আলো
বৈরী আবহাওয়ায় যাত্রী না থাকায় লঞ্চঘাটে বাঁধা আছে লঞ্চগুলো। ২৯ সেপ্টেম্বর, রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চঘাট। ছবি: এম রাশেদুল হক
রোহিঙ্গাদের হত্যা-নির্যাতনের প্রতিবাদ ও নিরাপত্তা নিশ্চিত করে মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ। ২৯ সেপ্টেম্বর, সিলেট নগরের কাজিটুলা এলাকা। ছবি: আনিস মাহমুদ
সকাল থেকে ঝিরঝির বৃষ্টিতে বিপাকে পড়েছেন নগরবাসী। ২৯ সেপ্টেম্বর, রাজধানীর লালমাটিয়া। ছবি: জাহিদুল করিম
বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালের বৃষ্টির কারণে তলিয়ে গেছে রাস্তা। ২৯ সেপ্টেম্বর, রাজধানীর বকশি বাজারের খাজে দেওয়ান দ্বিতীয় লেন। ছবি: মুসা আহমেদ