এক ঝলক (৩০ আগস্ট ২০১৭)

ঈদের ছুটি শুরু হওয়ার আগে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। আর এ জন্য বাসস্ট্যান্ড এলাকাগুলো ও এর আশপাশের এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয় মানুষকে। ছবিটি কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে বুধবার রাত পৌনে ১০টার দিকে তোলা। ছবি: গোলাম মুর্তজা
ঈদের ছুটি শুরু হওয়ার আগে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। আর এ জন্য বাসস্ট্যান্ড এলাকাগুলো ও এর আশপাশের এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয় মানুষকে। ছবিটি কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে বুধবার রাত পৌনে ১০টার দিকে তোলা। ছবি: গোলাম মুর্তজা
রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন বসিলা রোডে সব ধরনের যানবাহন চলাচল করে। সড়কজুড়ে ধুলোর আস্তর, সারাক্ষণই ধুলোয় আচ্ছন্ন থাকে এলাকা। ছবিটি বুধবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম
চট্টগ্রামের মিরসরাইয়ের নাপিত্যা ছড়া ঝরনার দিকে যেতে পথে দেখা মিলবে এমন বড় বড় পাথরের। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: ইকবাল হোসেন
কাশবনে দুই কিশোরী। রাঙামাটি শহরের ভালেদি এলাকা থেকে বুধবার তোলা ছবি। ছবি: সুপ্রিয় চাকমা
ভিয়েতনামের হ্যানয়ের একটি পার্কে মোটরসাইকেলের ওপর ঘুমিয়ে নিচ্ছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গা শিশুরা। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স
ফুলগাছের মাঝে দাঁড় করিয়ে রাখা হয়েছে একটি বাইসাইকেল। ছবিটি গতকাল মঙ্গলবার বেলজিয়ামের লুভেন থেকে তোলা। ছবি: রয়টার্স
ভারী বর্ষণে গতকাল মঙ্গলবার ভারতের মুম্বাইয়ের বিভিন্ন এলাকা ডুবে যায়। ছবি: এএফপি
কোরবানির গরুর খড়ের গাদার পাশে ঘুমিয়ে পড়েছেন খড় বিক্রেতা। ছবিটি গতকাল মঙ্গলবার রাজধানীর কলাবাগান এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
ফল বিক্রি শেষে প্রায় খালি ঝুড়ি নিয়ে বাইসাইকেলে করে বাড়ি ফিরছেন এক বিক্রেতা। ছবিটি গতকাল মঙ্গলবার ভিয়েতনামের হ্যানয় থেকে তোলা। ছবি: রয়টার্স
পুকুরের কাদার মধ্যে লুকিয়ে মাছ ধরতে নেমেছেন এক নারী। ছবিটি গতকাল মঙ্গলবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তুলসীপুর থেকে তোলা। ছবি: এএসএম আলমগীর
নছিমনে করে পাট নিয়ে যাওয়া হচ্ছে শহরে। ছবিটি আজ বুধবার সকালে মেহেরপুর সদরের কায়েমকাটা মোড় থেকে তোলা। ছবি: আবু সাঈদ
দুবাই থেকে আনা এই উট ১১ লাখ টাকায় বিক্রি হয়েছে। ছবিটি গতকাল মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার একটি ফার্ম থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
নানা রঙে রাঙানো হয়েছে কোরবানির গরুর শিং। ছবিটি বুধবার সিলেট নগরের কাজিরবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ বুধবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী আবদুল জব্বার। হাসপাতাল থেকে তাঁর মরদেহ বের করার সময় ভক্ত, স্বজন ও সহকর্মীদের ভিড়। ছবিটি বিএসএমএমইউ থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকজনের ওপর হামলার প্রতিবাদে বুধবার সকালে বগুড়া শহরের সাতমাথা এলাকায় মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)। ছবি: সোয়েল রানা
ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় চানমারী ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সেই প্রস্তুতি চলছে। ছবিটি বুধবার তোলা। ছবি: আলীমুজ্জামান
কোরবানির জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণের পসরা সাজিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। ছবিটি বুধবার সিলেট নগরের তোপখানা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
ঈদের কেনাকাটার জন্য বেড়ে যায় বিভিন্ন ব্যাগের চাহিদা। দোকানে দোকানে জালি ব্যাগ সরবরাহ করে বেড়ান রবিউল। ছবিটি বুধবার রাজধানীর পান্থপথ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান সেতুতে সম্প্রতি ফাটল দেখা দেওয়ায় সেখানে একমুখী বেইলি সেতু নির্মাণ করেছে সড়ক ও জনপদ বিভাগ। ঈদ উপলক্ষে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় সেতুটির উভয় পাশে সৃষ্টি হচ্ছে যানবাহনের দীর্ঘ লাইন। ছবিটি বুধবার মহাস্থান বাজার এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
ঈদের ছুটি শুরু হওয়ার আগেই বাড়ি ফিরতে শুরু করেছে নগরবাসী। লঞ্চের ছাদে তিল ধারণের ঠাঁই নেই। ছবিটি রাজধানীর পোস্তগোলা সেতু থেকে বুধবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম
সবার সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে চট্টগ্রাম শহর ছাড়তে শুরু করেছে নগরবাসী। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদে বসেছেন অনেকে। চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের ছবিটি বুধবার বিকেলে কদমতলী এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
রাজবাড়ীতে বুধবার সকালে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এবং বন্ধুসভার ব্যবস্থাপনায় ঈদ উপলক্ষে বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। ছবি: প্রথম আলো
বুধবার রাজধানী বিভিন্ন সড়কে ছিল তীব্র যানজট। ছবিটি ফার্মগেট এলাকা থেকে বুধবার দুপুরে তোলা ছবি। ‍ছবি: আশরাফুল আলম
রাজধানীজুড়ে যানজটের কারণে ট্রেনে যাতায়াত বেড়েছে। বুধবার বিকেলে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের চিত্র। ছবি: সাইফুল ইসলাম
রাজধানীর বিভিন্ন হাটে যাচ্ছে ট্রাকভর্তি গরু। ছবিটি বুধবার ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
কোরবানির পশু সাজাতে নানা রঙের উপকরণ বিক্রি করছেন এক ফেরিওয়ালা। বুধবার রাজধানীর পোস্তগোলা সেতু থেকে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম
ঈদের ছুটি শুরু হওয়ার আগে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। আর এ জন্য বাসস্ট্যান্ড এলাকায় ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। ছবিটি কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে বুধবার রাত পৌনে ১০টার দিকে তোলা। ছবি: গোলাম মুর্তজা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ম্যাচ জয়ের পর এক বাংলাদেশি ক্রিকেট ভক্তের উচ্ছ্বাস। ছবিটি বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্যের সামনে থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম