এক ঝলক (৩০ ডিসেম্বর, ২০২১)

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ। আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের মাঠ, কিশোরগঞ্জ, ৩০ ডিসেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করেন শিল্পীরা। টাউন হল ময়দান, যশোর, ৩০ ডিসেম্বর
শীতের সকালে শর্ষেখেতের আল দিয়ে স্কুলে যাচ্ছে দুই শিশুশিক্ষার্থী। অভিরাম, রংপুর, ৩০ ডিসেম্বর
বুনো ফুলের ওপর পাখনা মেলে বসেছে বাহারি রঙের প্রজাপতি। কাউখালী, রাঙামাটি, ৩০ ডিসেম্বর
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দুই শতাধিক চা–শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৩০ ডিসেম্বর
পাহাড়ি কলাসহ বিভিন্ন পণ্য নিয়ে যাত্রী বোঝাই করে ঝুঁকি নিয়ে গন্তব্যে ছুটছে চাঁদের গাড়ি। কুতুকছড়ি নিচপাড়া, রাঙামাটি, ৩০ ডিসেম্বর
এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পেয়ে যশোর পুলিশ লাইনস স্কুলের শিক্ষার্থীদের উল্লাস। যশোর, ৩০ ডিসেম্বর
দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও আইন প্রণয়ন করে নির্বাচন কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করে বাম গণতান্ত্রিক জোট। সাতমাথা, বগুড়া, ৩০ ডিসেম্বর
এসএসসি পরীক্ষার ফলাফল জানতে এসে সহপাঠীরা আনন্দের এ ক্ষণটিকে মোবাইলে বন্দী করছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, ৩০ ডিসেম্বর