X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (৩১ আগস্ট ২০১৮)
নিজস্ব প্রতিবেদক
Published: 31 Aug 2018, 09:13
বৃষ্টির পর আকাশে রংধনু। স্লুইসগেট এলাকা, খাগড়াছড়ি শহর, ৩০ আগস্ট। ছবি: নীরব চৌধুরী
দুপুরের রোদে ঝলমল করছে পথের ধারে ফোটা গোট বেগুন ফুল। নতুন রেলস্টেশন-সংলগ্ন এলাকা, খুলনা, ৩০ আগস্ট। ছবি: সাদ্দাম হোসেন
সদ্যোজাত বাছুরের গা চেটে পরিষ্কার করছে মা। সেন্ট-ভ্যালেরিয়ান-দ্য-মিলটন, মন্ট্রিল, কুইবেক, কানাডা, ৩০ আগস্ট। ছবি: রয়টার্স
মা পরিত্যক্ত সাদা বাঘটির বয়স দুই মাস। সোনালি রঙের পাপ্পি ও হায়েনার সঙ্গে খেলছে সে। ওয়াইল্ড লাইফ পার্ক, বেইজিং, চীন, ৩০ আগস্ট। ছবি: রয়টার্স
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের দেয়ালে ছাত্র ইউনিয়নের করা দেয়ালচিত্র। ঢাকা, ৩১ আগস্ট। ছবি: আবদুস সালাম
রাজধানীর হাতিরপুলে ফুটপাত দখল করে বসেছে সবজির বাজার। তাই পথচারীরা সাধারণত ফুটপাত ব্যবহার করেন না। পাওয়ার হাউসের পাশে, হাতিরপুল, ঢাকা, ৩১ আগস্ট। ছবি: আবদুস সালাম
ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার বাইরে শোভা পাচ্ছে এমন বর্ণিল দেয়ালচিত্র। দেয়ালে রঙে রঙে ফুটিয়ে তোলা হয়েছে ফরাসি ঐতিহ্য ও সংস্কৃতি। ঢাকা, ৩১ আগস্ট। ছবি: আবদুস সালাম
দীর্ঘদিন ধরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সিগন্যাল পোস্টটি সড়ক বিভাজকের ওপর পড়ে আছে। কর্তৃপক্ষের দৃষ্টি নেই এদিকে। শেরেবাংলা নগর, ঢাকা ৩১ আগস্ট। ছবি: দীপু মালাকার
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শিশুকে নিয়ে ঝুঁকিপূর্ণভাবে পারাপার। পদচারী-সেতু থাকলেও ব্যবহারে আগ্রহ নেই। শেরেবাংলা নগর, ঢাকা, ৩১ আগস্ট। ছবি: দীপু মালাকার
তুরাগ নদের ওপর আমিন বাজার পুরোনো সেতুর একপাশের লোহার বেষ্টনী ভেঙে আছে। আমিন বাজার, ঢাকা, ৩১ আগস্ট। ছবি: দীপু মালাকার
ঢাকা-সাভার মহাসড়কে চার লেনের সড়ক বিভাজক টপকে রাস্তা পার হচ্ছেন মানুষ। হেমায়েতপুর বাসস্ট্যান্ড, সাভার, ঢাকা, ৩১ আগস্ট। ছবি: দীপু মালাকার
নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এখনো ট্রাকের বডিতে লাগানো রয়েছে লোহার ধারালো হুক। মহাসড়কেও চলছে হরহামেশা। বালিয়াপুর, সাভার, ৩১ আগস্ট। ছবি: দীপু মালাকার
তুরাগ নদে ছুটে চলা বালুবাহী ট্রলারে জুম্মার নামাজ আদায় করেন এক মুসল্লি। গাবতলী, ঢাকা, ৩১ আগস্ট। ছবি: দীপু মালাকার
আরও পড়ুন
স্কুলের ভালো ফুটবলার থেকে আসলাম যেভাবে হয়ে ওঠেন শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’
প্রথম জন্মদিনও উদ্যাপিত হলো না, চলে গেল যমজ সাফিন–সাদিল
উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় হামলা বাড়িয়ে কী বার্তা দিতে চায় ইরান
বাবার স্বপ্নপূরণে যোগ দেন পুলিশে, দায়িত্ব পালনের সময় ছুরিকাঘাতে নিহত
ঢাকার হোটেলে কোহলিদের গোপন ডিনার, সাক্ষী দিল্লির সাবেক পুলিশপ্রধান