এক ঝলক (৩১ ডিসেম্বর ২০১৫)

শীতের বিকেলে লাল–সাদা এক ফুলের হাসি। ছবিটি গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের একটি নার্সারি থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
শীতের বিকেলে লাল–সাদা এক ফুলের হাসি। ছবিটি গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের একটি নার্সারি থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
টবে লাগানো গাছে ঝুলছে কমলার থোকা। ছবিটি গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের একটি নার্সারি থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
সবুজ খেতে সাদা বকের অবাধ বিচরণ। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
শীতের সকালে রোদ পোহাচ্ছে একটি ফিঙে পাখি। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
কুয়াশা ঢাকা হিমেল ভোরে জমিতে লাঙল দিচ্ছেন কৃষক। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
শীতের ভোরে পাতায় শিশিরকণা জমে সৃষ্টি হয়েছে এই অপরূপ দৃশ্য। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
রাজধানীর আগারগাঁওয়ের একটি নার্সারি থেকে ফুলের এই ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: জামিউল ইসলাম
২০১৫ সাল শেষ। শুরু হচ্ছে নতুন বছর ২০১৬। নতুন বছরের ক্যালেন্ডার ও ডায়েরি কিনতে ক্রেতাদের ভিড়। ছবিটি বায়তুল মোকাররম মার্কেটের সামনের ফুটপাত থেকে তোলা। ছবি: মনিরুল আলম
২০১৬, নতুন বছরে প্রিয়জনকে ফুল উপহার দিতে ফুল কিনছেন অনেকেই। ছবিটি আজ শাহবাগ ফুলের মার্কেট থেকে তোলা। ছবি: মনিরুল আলম