এক ঝলক (৪ আগস্ট, ২০২১)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত রিপন ইয়াসিনের লাশ নিতে ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে এসে কান্নায় ভেঙে পড়েন মা নাজমা বেগম। ঢাকা, ৪ আগস্ট।
ছবি: শুভ্র কান্তি দাশ
আউশ ধান কাটতে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ফরিদপুর, ৪ আগস্ট।
মো. সালাউদ্দিন মিয়া ভ্যানে করে কাঠের তৈরি বাসাবাড়িতে ব্যবহার্য বিভিন্ন শৌখিন জিনিস বিক্রি করে জীবিকা নির্বাহ করেন, যদিও করোনায় বিক্রি অনেকটা কম থাকায় বিপাকে পড়তে হয় তাঁকে। ময়মনসিংহ, ৪ আগস্ট।
এখন চলছে আমন ধান রোপণের ভরা মৌসুম। এখন কৃষকেরা ব্যস্ত সময় পার করছে রোপণে। কুমিল্লা, ৩ আগস্ট।
খামার থেকে খামারি মুরগিগুলো বিক্রির জন্য বরগুনা পৌরসভায় নিয়ে যাচ্ছেন। কঠোর বিধিনিষেধ চলমান থাকায় খামারে বিক্রির উপযোগী মুরগি যথাসময়ে বিক্রি করতে না পারায় লোকসানের মুখে পড়েছেন অনেক খামারি। বরগুনা, ৪ আগস্ট।
খুলনা থেকে ট্রাকে করে দূরদূরান্তে মাছের পোনা বিক্রি করতে চলেছেন পোনা ব্যবসায়ীরা। লবণচরা, খুলনা, ৪ আগস্ট।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চলছে করোনার টিকার জন্য বিনা মূল্যে নিবন্ধন কার্যক্রম। গোয়ালন্দ, ৪ আগস্ট।