এক ঝলক (৫ অক্টোবর ২০১৭)

শুভ প্রবারণা উপলক্ষে কয়েক হাজার পুণ্যার্থী প্রার্থনায় অংশ নেন। ৫ অক্টোবর, রাজবন বিহার, রাঙামাটি। ছবি: সুপ্রিয় চাকমা
শুভ প্রবারণা উপলক্ষে কয়েক হাজার পুণ্যার্থী প্রার্থনায় অংশ নেন। ৫ অক্টোবর, রাজবন বিহার, রাঙামাটি। ছবি: সুপ্রিয় চাকমা
শরণার্থীশিবিরের একটি ছাউনির ওপর দিয়ে হাঁটছে এক রোহিঙ্গা শিশু। ৫ অক্টোবর, উলিখা, বালুখালী, কক্সবাজার। ছবি: সাইফুল ইসলাম
প্রবারণা পূর্ণিমা পাখি আকৃতির বর্ণিল নৌকা ভাসানো হচ্ছে নদীতে। ৫ অক্টোবর, নিচেরবাজার, খাগড়াছড়ি। ছবি: নীরব চৌধুরী
করতোয়া নদীর পাড়ে বাঁধা দুটি নৌকা। ৫ অক্টোবর, কয়েরখালি, বগুড়া। ছবি: সবুজ চৌধুরী
আজ সন্ধ্যায় লক্ষ্মীপূজা। প্রতিম তৈরির কাজও শেষ। এখন রং শুকানো হচ্ছে। ৫ অক্টোবর, মদন মোহন মন্দির, পাবনা সদর। ছবি: হাসান মাহমুদ
ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। ৪ অক্টোবর, মিউনিখ, জার্মানি। ছবি: এএফপি
বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে সবজিবীজ ও সার বিতরণ করেছে প্রথম আলো ট্রাস্ট। সার ও বীজ পেয়ে খুশি কৃষকেরা। ছবিটি আজ বৃহস্পতিবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দানসামগ্রী নিয়ে বৌদ্ধবিহারে এসেছেন ভক্তরা। ছবিটি আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নন্দন কানন বৌদ্ধবিহার থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
খেত থেকে মুলা তুলে জলাশয়ের পানিতে ধোয়া হচ্ছে। স্থানীয় বাজারে প্রতিমণ মুলার পাইকারি দাম ৯০০ থেকে ১ হাজার টাকা। ৫ অক্টোবর, যশপাড়া গ্রাম, বগুড়া সদর। ছবি: সোয়েল রানা
বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি উৎসবে বুদ্ধের ভাসমান প্রতিমূর্তির দিকে পদ্মফুল ছুড়ে দিচ্ছেন ভক্তরা। ৪ অক্টোবর, সামুত প্রাকান, থাইল্যান্ড। ছবি: এএফপি
সহিংসতার বিরুদ্ধে সড়কে আঁকা হয়েছে নানা রঙের হাতের ছাপ। ৪ অক্টোবর, বার্সেলোনা, স্পেন। ছবি: রয়টার্স
বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমার অংশে রোহিঙ্গা বসতি পুড়তে দেখা যাচ্ছে। ৪ অক্টোবর, উন ছি প্রাং, টেকনাফ। ছবি: সাবিনা ইয়াসমিন
ইরাকের হাওয়াইজা থেকে বাস্তুচ্যুত লোকজন শরণার্থীশিবিরে যাচ্ছেন। ৪ অক্টোবর, কিরকুক, ইরাক। ছবি: রয়টার্স
কোটর তৈরি করতে গাছে জুতমতো জায়গা খুঁজছে কাঠঠোকরা। ৫ অক্টোবর, বাইচাইল গ্রাম, মানিকগঞ্জ সদর। ছবি: আবদুল মোমিন
লাল শাকের খেতে ওষুধ ছিটাচ্ছেন কৃষক। ৫ অক্টোবর, খামারকান্দি গ্রাম, বগুড়া সদর। ছবি: সোয়েল রানা
শরতের নীল-সাদা আকাশের নিচে বয়ে চলছে নদী। ৫ অক্টোবর, ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবি: সাজেদুল আলম
শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজিত আলোচনা সভায় ভক্তরা। ৫ অক্টোবর, আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, ঢাকা। ছবি: আবদুস সালাম
শুরু হয়েছে ‘প্রথম আলো জেডিসি ন্যাশনালস ২০১৭’। যোসেফাইট ডিবেটিং ক্লাবের আয়োজনে এবং প্রথম আলোর সহযোগিতায় এই বিতর্ক উৎসব চলবে আগামী শনিবার পর্যন্ত। ছবিটি আজ বৃহস্পতিবার রাজধানীর সেন্ট যোসেফ স্কুল থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
চাকরিমেলায় চাকরিপ্রত্যাশীদের উপচেপড়া ভিড়। ৫ অক্টোবর, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, যশোর। ছবি: এহসান-উদ-দৌলা
বাজারে নিয়ে যাওয়া হচ্ছে লক্ষ্মী প্রতিমাটিকে। প্রতিমাটি গড়তে সময় লেগেছে পাঁচ দিন। প্রতিমার বিক্রি করে প্রতিমাশিল্পী কার্তিক তিন হাজার টাকা পাবেন। ৫ অক্টোবর, জোড়া গেট এলাকা, খুলনা। ছবি: সাদ্দাম হোসেন
যশোর-বেনাপোল সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। গর্তে চাকা পড়ে প্রায়ই পণ্যবোঝাই যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। চাকা ভেঙে যাওয়ায় সড়কে পড়ে আছে একটি কাভার্ড ভ্যান। ৫ অক্টোবর, গদখালী কালীমন্দির এলাকা, ঝিকরগাছা, যশোর। ছবি: এহসান-উদ-দৌলা
নারকেলের পাতা বিছিয়ে শুয়ে আছে শিশুরা। ৫ অক্টোবর, কায়োমকোলা গ্রাম, পাবনা সদর। ছবি: হাসান মাহমুদ
ট্রাফিক সিগন্যাল ভেঙে কেউ যাতে এগিয়ে যেতে না পারে, সে জন্য রাজধানীর অনেক সড়কে এভাবেই দড়ি টেনে দেওয়া হয়। ৫ অক্টোবর, বিজয় সরণি, ঢাকা। ছবি: আবদুস সালাম
মাটির কলসে রং দিয়ে নকশা আঁকছেন এক মৃৎশিল্পী। ৫ অক্টোবর, মিঠাছড়া বাজার, মিরসরাই, চট্টগ্রাম। ছবি: ইকবাল হোসেন
আমন ধান কাটার সময় হয়নি। যাঁরা সময়ের আগেই আমনের চাষ করেছিলেন, তাঁদের ধান পেকেছে। পাকা ধান কেটে বাড়ি ফিরছেন কৃষকেরা। ৫ অক্টোবর, পশ্চিম বিলনালিয়া, ফরিদপুর সদর। ছবি: আলীমুজ্জামান
প্রবারণা পূর্ণিমা পাহাড়িরা বুদ্ধমূর্তির গায় পানি ঢালছেন। ৫ অক্টোবর, য়ংড বৌদ্ধবিহার, খাগড়াছড়ি। ছবি: নীরব চৌধুরী
প্রবারণা পূর্ণিমায় সন্ধ্যায় মাছ আকৃতির ফানুশ ওড়াচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। ৫ অক্টোবর, নন্দন কানন বৌদ্ধবিহার, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ
প্রবারণা পূর্ণিমায় ওড়ানো হচ্ছে ফানুশ। ৫ অক্টোবর, শালবন বৌদ্ধবিহার, দীঘিনালা, খাগড়াছড়ি। ছবি: পলাশ বড়ুয়া