রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মালঞ্চ কমিউনিটি সেন্টারসংলগ্ন একটি ফার্নিচারের দোকানে আজ দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানা যায়নি। ঢাকা, ৬ আগস্ট
ভারত থেকে আমদানি করা ভুট্টা গুদামে নেওয়া হচ্ছে। এখান থেকে ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে এসব ভুট্টা। ঈশ্বরদী রেলওয়ে জংশন, পাবনা, ৬ আগস্ট নিষ্কাশনের ব্যবস্থা নেই। তাই বৃষ্টির পানি জমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর অংশের ৫০ ফুট সড়ক ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ব্যাহত হচ্ছে যান চলাচল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, কুমিল্লা, ৬ আগস্ট
বিজ্ঞাপন
বর্ষাকালে খালে সব সময় পানি থাকায় চলাচল সহজ হয়। তাই নৌকায় করে খালে খালে ঘুরে সবজি ফেরি করছেন এই ব্যবসায়ী। সোহাগদল, নেছারাবাদ উপজেলা, পিরোজপুর, ৬ আগস্ট
বিজ্ঞাপন
কঠোর বিধিনিষেধে গণপরিবহন চলাচল বন্ধ। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে, অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাসযোগে ঢাকায় ফিরছেন তাঁরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, কুমিল্লা, ৬ আগস্টমুন্সিগঞ্জ থেকে ট্রলারে করে এসেছে আলু। ট্রলার থেকে আলুর বস্তা খালাস করে আড়তে নিচ্ছেন শ্রমিকেরা। জেল খাল, বরিশাল নগর, ৬ আগস্ট বন্যার পানির তোড়ে এক বছর আগে সেতুর সংযোগ সড়ক ভেঙেছে। কিন্তু পূর্ণাঙ্গ সংস্কার এখনো হয়নি। ফলে দুর্ভোগে দুই উপজেলার ২০ গ্রামের বাসিন্দা। সম্প্রতি জামালপুরের সরিষাবাড়ীর শিশুয়া সেতু থেকে ছবিটি তোলা হয়তপ্ত রোদে আমন ধান রোপণের জন্য হালচাষ করছেন কৃষক। ভূরারঘাট, রংপুর, ৬ আগস্ট পাহাড়বাসীর প্রিয় সবজি বাঁশকোড়ল (বাঁশের কচি ডগা)। স্থানীয়ভাবে বাচ্চুরি নামে পরিচিত। বাজারে অন্য শাকসবজির সরবরাহ কম, বিধায় দাম বা চাহিদা কমছে না বাঁশকোড়লের। বনরুপা বাজার, রাঙামাটি, ৬ আগস্টকরোনায় মৃত এক ব্যক্তিকে দাফন করা হচ্ছে। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। বেকাসি, ইন্দোনেশিয়া, ৬ আগস্টঝালকাঠির রাজাপুরে বিশখালী নদীর ভাঙন অব্যাহত। ফলে রাজাপুরের বিদ্যালয়ের একাংশ ভেঙে পড়েছে। এ ছাড়া ভবনের বাকি অংশও হুমকির মুখে। ঝালকাঠি, ৫ আগস্টকরোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে কঠোর বিধিনিষেধ। সেই সঙ্গে রাজধানীর সড়কগুলোতে বাড়ছে মানুষ ও যান চলাচল। গাবতলী, ঢাকা, ৬ আগস্টসাপ্তাহিক ছুটির দিন শুক্রবার পুরান ঢাকার বাবুবাজার সেতুর নিচে কাঁচাবাজারে কেনাকাটা করতে আসেন অনেকে। তাঁদের অনেকেই ছিলেন মাস্কছাড়া, ন্যূনতম শারীরিক দূরত্বও মেনে চলেননি কেউ। দক্ষিণ কেরানীগঞ্জ, ৬ আগস্টপদ্মার ভাঙনে বিলীন হয়েছে ১৫০ একর ফসলি জমি। আসন্ন বিপদ এড়াতে সরিয়ে নেওয়া হচ্ছে পাঁচটি পরিবারের ১১টি ঘর। চরভদ্রাসন, ফরিদপুরচামড়ার দাম কম হওয়ায় এখনো ৩৫ হাজার চামড়া অবিক্রিত রয়েছে কিশোরগঞ্জে। দাম না ওঠায় হতাশায় ব্যবসায়ীরা। বড় বাজার পৌর মার্কেট, কিশোরগঞ্জ, ৫ আগস্টসড়কের পাশে ইটভাঙার কাজ করছিলেন আনোয়ার হোসেন, সেখানে নছিমনের ধাক্কায় মৃত্যু হয়েছে এই শ্রমিকের। তাঁর মৃত্যুর খবর শুনে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। সদর হাসপাতাল, শরীয়তপুর, ৬ আগস্টনৌকায় করে পাট নিয়ে আসছেন চাষিরা। দামও পাচ্ছেন বেশ। ঝালুরচর হাট, দেওয়ানগঞ্জ, জামালপুর, ৫ আগস্টরাজধানীর আল–মদিনা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় উষা কংস বণিক (৬০) নামের এক রোগীকে। ঢাকা, ৬ আগস্টকরোনাকালে ভবনের ফটকের সামনে ছোট্ট গলিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। নয়ামাটি, নারায়ণগঞ্জ, ৬ আগস্টমৌলভীবাজারের জুড়ী রেলস্টেশন এলাকায় রেলওয়ের জমি থেকে অবৈধভাবে কাটা তিনটি গাছের খণ্ড জব্দ করেছে স্থানীয় বন বিভাগ। মৌলভীবাজার, ৫ আগস্টকুমিল্লার বরুড়া উপজেলার বেহাল ফেনুয়া-মহিদপুর সড়ক। ছয় মাস আগে সংস্কারের জন্য মাটি কাটা হলেও কাজ করছেন না ঠিকাদার। এতে সড়কে কাদা জমে একাকার, যান চলাচলও বন্ধ।৬ আগস্ট ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা দেওয়া হবে। তাই টিকার নিবন্ধন করার জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টারে মানুষের উপচেপড়া ভিড়। বগুড়া সদর উপজেলার ৫ নম্বর রাজাপুর ইউনিয়ন পরিষদ, ৬ আগস্টকঠোর বিধিনিষেধ অমান্য করে পিকআপ ভ্যানে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছে সাধারণ মানুষ। মিরপুর দিয়াবাড়ী এলাকায়, ঢাকা, ৬ আগস্টসড়কের মাঝখানে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। তাই দুই পাশে সৃষ্টি হয়েছে খানাখন্দের। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। নগরের ইপিজেড এলাকা, ৬ আগস্টশ্বাসকষ্ট নিয়ে নগরের বালুছড়া থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় জাহানারা বেগমকে। বেলা ১১টায় হাসপাতালের জরুরি বিভাগের সামনে, ৬ আগস্টরাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মালঞ্চ কমিউনিটি সেন্টারসংলগ্ন একটি ফার্নিচারের দোকানে আজ দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানা যায়নি। ঢাকা, ৬ আগস্টদুর্ঘটনাকবলিত ক্ষতিগ্রস্ত ট্রাক চালিয়ে মেরামতের জন্য নিয়ে যাচ্ছেন চালক ও তাঁর সহকারী। ফকিরাপুল, ৬ আগস্টবাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনী বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার খেলার একটি মুহূর্ত। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা, ৬ আগস্ট