X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (৭ অক্টোবর ২০১৭)
নিজস্ব প্রতিবেদক
Published: 07 Oct 2017, 09:44
পাখির বাসা থেকে এমন ছয়টি ছানা নিয়ে এসেছে এক ব্যক্তি। পরে ছানাগুলো চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হয়। ৭ অক্টোবর, লালদীঘির পাড়, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ
খাগড়াছড়ি জেলার সবচেয়ে বড় বিহারে প্রবারণা পূর্ণিমার নানা আচার-অনুষ্ঠান পালন করা হয়েছে। ৮৪ হাজার কাঠিতে আগুন জ্বালিয়ে প্রার্থনা করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। ৬ অক্টোবর, ধর্মপুর আর্য্যবন বিহার, খাগড়াছড়ি সদর। ছবি: নীরব চৌধুরী
সড়কের পাশের জলাশয়ে ফুটেছে লাল শাপলা। ৬ অক্টোবর, টেবুনিয়া, পাবনা সদর। ছবি: হাসান মাহমুদ
সাঁঝের মায়া জড়ানো প্রকৃতি। ৬ অক্টোবর, বেড়াবাজুয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবি: সাজেদুল আলম
শরতে শুভ্র কাশফুলের হাসি। ৪ অক্টোবর, কয়লাঘাট, চর সৈয়দপুর, নারায়ণগঞ্জ। ছবি: প্রণব রায়।
রোহিঙ্গা নারীর ঘরকন্না। ৬ অক্টোবর, বালুখালী ক্যাম্প, উখিয়া, কক্সবাজার। ছবি: সাইফুল ইসলাম
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গণসংবর্ধনা ও শুভেচ্ছা জানাতে সড়কের পাশে নেতা-কর্মীরা। ৭ অক্টোবর, বিমানবন্দর সড়ক, ঢাকা। ছবি: আশরাফুল আলম
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরেছেন। বিমানবন্দর থেকে গণভবনে যাচ্ছেন তিনি। ৭ অক্টোবর, বিমানবন্দর সড়ক, ঢাকা। ছবি: আশরাফুল আলম
১০ হাজার দর্শক ধারণক্ষমতার চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়াম। ৬ অক্টোবর, চুয়াডাঙ্গা। ছবি: প্রথম আলো
শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের কীর্তন উৎসব। উৎসবে ঢাক-ঢোলের প্রয়োজন হয়। তাই এখন কারিগরেরা ঢাক-ঢোল তৈরি ও মেরামতের কাজ করছেন। ৫ অক্টোবর, চান্দাইকোনা বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবি: সাজেদুল আলম
সিলেটের বিভিন্ন এলাকায় চলছে আমন ধানের চারা রোপণের কাজ। মাঠে হালিচারা নিয়ে যাচ্ছেন এক কৃষক। ৬ অক্টোবর, হরিপুর, জৈন্তাপুর, সিলেট। ছবি: আনিস মাহমুদ
সকালে ঠেলা জাল নিয়ে বিলে মাছ ধরতে নেমেছেন এক ব্যক্তি। ৭ অক্টোবর, হরিপুর, জৈন্তাপুর, সিলেট। ছবি: আনিস মাহমুদ
রাজধানীর কুড়িল উড়াল সড়কের নিচের সড়ক দখল করে স্থাপন করা হয়েছে ভাড়ায় চালিত যানবাহনের স্ট্যান্ড। ৭ অক্টোবর, কুড়িল, ঢাকা। ছবি: আশরাফুল আলম
ফসলি জমিতে দোকানপাট ও ঘর তৈরি করছে রোহিঙ্গারা। ০৭ অক্টোবর, থ্যাংখালী, উখিয়া, কক্সবাজার। ছবি: সাইফুল ইসলাম
বৃষ্টি বিপাকে পড়েছে দুই রোহিঙ্গা শিশু। ০৭ অক্টোবর, থ্যাংখালী, উখিয়া, কক্সবাজার। ছবি: সাইফুল ইসলাম
শরৎকাল শেষের দিকে। এখনো আকাশে দেখা মেলে থোকা থোকা শুভ্র মেঘ। ৭ অক্টোবর, বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি। ছবি: পলাশ বড়ুয়া
চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও রেডিসন ব্লু যৌথভাবে ‘চট্টগ্রামের রং’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। সাত দিনের এই প্রদর্শনী ঘুরে দেখছে দু্ই শিশু। ৭ অক্টোবর, হোটেল রেডিসন ব্লু, চট্টগ্রাম। ছবি: প্রথম আলো
রঙ্গন ফুলের উজ্জ্বল বর্ণ যে কারও দৃষ্টি আকর্ষণ করে। ৭ অক্টোবর, কুমিল্লা ক্লাব, কুমিল্লা। ছবি: এমদাদুল হক
প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে গৃহহীন শেফালী বেগমকে একটি ঘর তৈরি করে দেওয়া হয়েছে। আজ শনিবার শেফালীর কাছে ঘরটি হস্তান্তর করা হয়। ৭ অক্টোবর, ফাজিল খাঁর ডাঙ্গী, চরভদ্রাসন, ফরিদপুর। ছবি: আলীমুজ্জামান
পাহাড়ে ফুটেছে মোরগ ঝুঁটি ফুল। ৭ অক্টোবর, য়ংডবৌদ্ধ বিহার, খাগড়াছড়ি। ছবি: নীরব চৌধুরী
বিহারে ধর্মীয় অনুষ্ঠান শেষে ধানের আইল দিয়ে হেঁটে বাড়ি ফিরছেন বৌদ্ধ ভক্তরা। ৭ অক্টোবর, ধর্মপুর, খাগড়াছড়ি সদর। ছবি: নীরব চৌধুরী
পাকা বট ফলের খোঁজে একটি কাঠশালিক। ৭ অক্টোবর, জলমা, বটিয়াঘাটা, খুলনা। ছবি: সাদ্দাম হোসেন
প্রখর রোদে তুষ শুকিয়ে নিচ্ছেন রাইস মিলের শ্রমিকেরা। ৭ অক্টোবর, লবণচরা, খুলনা। ছবি: সাদ্দাম হোসেন
শিক্ষা সমাপনী উপলক্ষে রং খেলায় মেতেছে শিক্ষার্থীরা। ৭ অক্টোবর, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। ছবি: হাসান মাহমুদ
রাজশাহী বিভাগীয় (আন্তজেলা) মহিলা ভলিবল প্রতিযোগিতার ফাইনালে পাবনা জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী জেলা। ট্রফি হাতে খেলোয়াড়দের উল্লাস। ৭ অক্টোবর, রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স। ছবি: শহীদুল ইসলাম
আরও পড়ুন
স্কুলের ভালো ফুটবলার থেকে আসলাম যেভাবে হয়ে ওঠেন শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’
প্রথম জন্মদিনও উদ্যাপিত হলো না, চলে গেল যমজ সাফিন–সাদিল
উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় হামলা বাড়িয়ে কী বার্তা দিতে চায় ইরান
বাবার স্বপ্নপূরণে যোগ দেন পুলিশে, দায়িত্ব পালনের সময় ছুরিকাঘাতে নিহত
ঢাকার হোটেলে কোহলিদের গোপন ডিনার, সাক্ষী দিল্লির সাবেক পুলিশপ্রধান