এক ঝলক (৭ সেপ্টেম্বর, ২০২১)

পদচারী–সেতু থাকার পরও ঝুঁকি নিয়ে রাস্তা পার। যেকোনো সময় হতে পারে দুর্ঘটনা। নিউমার্কেট, ঢাকা, ৭ সেপ্টেম্বর
দীর্ঘদিন বন্ধ থাকায় পর আবারও খুলছে স্কুল। স্কুল খোলার ঘোষণার পর শিশুদের নতুন ইউনিফর্ম বানাতে ব্যস্ত দরজি। মোহাম্মদপুর, ঢাকা, ৭ সেপ্টেম্বর
চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবি এলাকা রক্ষায় ছবি আঁকছেন সেখানকার এক শিল্পী। সিআরবি সাতরাস্তার মাথা, চট্টগ্রাম, ৭ সেপ্টেম্বর
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা রোগীর ভিড়। রাজবাড়ী, ৭ সেপ্টেম্বর
করোনাভাইরাস মহামারিতে দীর্ঘদিন ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। চলছে স্কুল পরিচ্ছন্নতার কাজ। পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ, ৭ সেপ্টেম্বর
বন্যার পানিতে তলিয়েছে বসতঘর। বিপাকে মানুষ। পূর্ব নাওডোবার পাইনপাড়া, জাজিরা, শরীয়তপুর, ৭ সেপ্টেম্বর