সবুজ পাহাড়ে ফুটেছে ডে লিলি ফুল। সরকারি শিশু পরিবার এলাকা, খাগড়াছড়ি শহর, ৮ আগস্ট। ছবি: নীরব চৌধুরীযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সিয়েরা ন্যাশনাল ফরেস্টে লাগা আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ৮ আগস্ট। ছবি: রয়টার্সইন্দোনেশিয়ায় ভূমিকম্পে আহত এক নারী অস্থায়ীভাবে তৈরি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। মাতারাম, ইন্দোনেশিয়া, ৯ আগস্ট। ছবি: এএফপিকয়েক বছর ধরে এ দেশে টার্কি পালন করা হচ্ছে। টার্কির মাংস খেতে সুস্বাদু। বাজারে চাহিদাও বেশ। সাদ্দাম বাজার, পূর্ব মজমপুর, কুষ্টিয়া, ৯ আগস্ট। ছবি: তৌহিদী হাসানদেখে বোঝার উপায় নেই এখানে কোনো একসময় একটি জলাশয় ছিল। রাজধানীর গোড়ানের জলাশয়টি ভূঁইয়ার ঝিল নামে পরিচিত ছিল। জলাশয় ভরাট করে তৈরি হয়েছে মাঠ, মাঠে এখন বসেছে মেলা। খিলগাঁও, ঢাকা, ৯ আগস্ট। ছবি: আবদুস সালামনিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের জোরালো আন্দোলনের পরও সর্বস্তরের মধ্যে নেই কোনো সচেতনতা। রাস্তার মাঝখানেই যত্রতত্র বাস থামিয়ে যাত্রী তুলছে বাস। আবার গাড়ি চলাচলের মধ্য দিয়েই পারাপার হচ্ছে জনসাধারণ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ৯ আগস্ট। ছবি: দীপু মালাকারঅনেকেই সচেতন হয়েছেন অবশ্য। চালক-আরোহী দুজনই হেলমেট পরে আছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ৯ আগস্ট। ছবি: দীপু মালাকার