চা–বাগানে এক দিন

ফটিকছড়ির নারায়ণহাটে ‘নেপচুন চা–বাগান’। চা–শ্রমিকেরা নতুন গাছ লাগানোর জন্য জমি প্রস্তুত করার কাজ করছেন। চারা তৈরি করা হচ্ছে আলাদা ছাউনিতে। নির্দিষ্ট সময় পরপর গাছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পানি ছিটানো হচ্ছে। কোথাও পাতা পরিচর্যা ও পাতা তোলার ব্যস্ততা। চারা লাগানো ও পাতা তোলা থেকে শুরু করে এ বাগানে কাজ করেন বেশ কয়েকজন শ্রমিক। বাগান থেকে তোলার পর কারখানায় প্রক্রিয়াজাতকরণ শেষে সবুজ পাতা রূপ নেয় কালচে রঙের দানাদার চায়ে।

বাগান থেকে কাপ পর্যন্ত পৌঁছাতে এই চা পাড়ি দেয় নানা পথ। প্রতি কাপ চায়ের জন্য ১১ গ্রাম পাতা-কুঁড়ি তুলতে হয়। পরে ৮ থেকে ১০ ধাপ পেরিয়ে কাপে ওঠে সুস্বাদু চা। চা বোর্ডের হিসাবে, গত বছর আনুমানিক ৯ কোটি ৫২ লাখ কেজি চা ব্যবহৃত হয়েছে দেশে।

দানাদার চা তৈরি করার পর স্বাদ পরীক্ষার জন্য রাখা হয়েছে সাজিয়ে
চট্টগ্রামের ফটিকছড়িতে পাহাড়ে-পাহাড়ে চাষ করা চা
চারা লাগাতে মাটি প্রস্তুত করার কাজে ব্যস্ত শ্রমিকেরা
গাছের ডাল থেকে কলপ করা চারা। তিন মাস পর চারাগুলো লাগানো হয় বিভিন্ন পাহাড়ে
বাগানে উঁকি দিচ্ছে কচি পাতা। এগুলো থেকেই তৈরি করা হয় সুস্বাদু চা
চলছে পাতা সংগ্রহের কাজ
গাছের পরিচর্যায় প্রতিদিন ছিটানো হয় পানি
কচি চা পাতা সংগ্রহ করছেন শ্রমিকেরা। প্রতিদিন এ কাজে নিয়োজিত থাকেন কয়েক শ শ্রমিক
পাতা সংগ্রহের পর আনা হয়েছে কারখানায়। যন্ত্রের সাহায্যে সেগুলো গুঁড়ো করা হচ্ছে
গুঁড়ো হওয়ার পর পাতাগুলো যেন সবুজ কার্পেট। পরে তা থেকে তৈরি হবে দানাদার চা
যন্ত্রে উত্তাপের সাহায্যে কালো দানায় পরিণত হচ্ছে গুঁড়ো করা সবুজ পাতা
সব ধাপ পার করে প্রস্তুত দানাদার চা