ফ্রান্সের ওরিয়নে মঙ্গলবার মার্কিন বিমান বাহিনীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ছবি: এএফপিদক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাসের সংক্রমণে দুজনের মৃত্যুর পর সতর্ক হয়ে মুখবন্ধনী পরে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি আজ সিউলের একটি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: এএফপিডুবে যাওয়া জাহাজে থাকা স্বজনের খোঁজে গিয়ে চীনের ইয়াংজি নদীর জিয়ানলি অংশে দাঁড়িয়ে কাঁদছেন এই নারী। ছবিটি আজ হুবেই প্রদেশে ইয়াংজি নদীর জিয়ানলি অংশ থেকে তোলা। সোমবার চার শতাধিক যাত্রী নিয়ে জাহাজটি ইয়াংজি নদীতে ডুবে যায়। ছবি: রয়টার্সকম্বোডিয়ার রাজা নরোদম সিহামনির সম্মানে রাজকীয় শোভাযাত্রা যাচ্ছে নমপেনের রাজপ্রাসাদের দিকে। ছবিটি আজকের। সম্প্রতি ওয়ার্ল্ড বুড্ডিস্ট সুপ্রিম কনফারেন্স থেকে রাজাকে সম্মানজনক ‘প্রিয়া শ্রী লোকা ধামিকা রাজা; খেতাব দেওয়া হয়। এই সনদটি ফ্রেমে বাঁধিয়ে নেওয়া হচ্ছে শোভাযাত্রায়। ছবি: এএফপিযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সানড্যান্স ইনস্টিটিউট সেলেব্রেশন বেনিফিট অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অভিনেত্রী গ্রেটা জারউইগ (বামে) ও পরিচালক মারিয়েল হেলার। ছবিটি মঙ্গলবার কুলভার সিটির থ্রিল্যাবস থেকে তোলা। ছবি: এএফপিযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সানড্যান্স ইনস্টিটিউট সেলিব্রেশন বেনিফিট অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অভিনেত্রী ব্রিট মার্লিং। ছবিটি মঙ্গলবার কুলভার সিটির থ্রিল্যাবস থেকে তোলা। ছবি: এএফপিঝিলে মজে থাকা অল্প পানিতে ফুটেছে কচুরিপানা ফুল। ছবিটি বুধবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ-সংলগ্ন ঝিল থেকে তোলা। ছবি: ফোকাস বাংলাপ্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতে এলাহাবাদ শহরে গঙ্গার তীরে গায়ে মাটি মেখে শুয়ে আছেন কয়েকজন। উত্তর প্রদেশ রাজ্যের এই শহরটিতে আজ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে ভারতে তীব্র তাপ প্রবাহে আড়াই হাজারের বেশি মানুষ মারা গেছেন। ছবি: রয়টার্সবাবুই পাখির বাসা। ছবিটি আজ বুধবার রংপুরের পীরগাছা উপজেলার নব্দীগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুরপ্রচণ্ড গরমে পানিতে শিশুদের দুরন্তপনা। ছবিটি আজ বুধবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার সাতদরগা এলাকার একটি বিল থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুরগরমে অস্থির মানুষ। তবে কাজ থেমে নেই। চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। তাই মাড়াইযন্ত্র চালানোর শ্যালো যন্ত্রটি বহন করে এক বাড়ি থেকে অন্য বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষি শ্রমজীবীরা। ছবিটি আজ বুধবার রংপুরের পীরগাছা উপজেলার পারুল এলাকা থেকে তোলা। ছবি: মানুষ ইসলাম, রংপুরসারা দেশের মতো তীব্র দাবদাহ পাহাড়েও। তাই ছুটির দিনে গরম থেকে রেহাই পেতে আদিবাসী শিশুরা খাগড়াছড়ির চেঙ্গী নদীতে খেলায় মেতেছে। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়িগরমে তৃষ্ণা মেটাতে তালের শাঁসের জুড়ি নেই। আকারভেদে একেকটি তালের শাঁস বিক্রি হচ্ছে ১০ থেকে ২৫ টাকায়। ছবিটি খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা বাজার থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়িভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকায় আগমন উপলক্ষে নাগরিক পরিষদ নামের একটি সংগঠন বিভিন্ন দাবিতে আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: মনিরুল আলমপবিত্র শবে বরাত উপলক্ষে আজ সরকারি ছুটি। তাই রাজধানীর অনেক সড়ক ছিল ফাঁকা ও যানজটমুক্ত। ছবিটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলমযাত্রীবাহী দুটি মিনিবাস পাল্লা দিতে গিয়ে রাজধানীর কারওয়ান বাজারে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে সংঘর্ষে একটি বাস উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন। বাসগুলো যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত চলাচল করে। ছবি: আবদুস সালামযাত্রীবাহী দুটি মিনিবাস পাল্লা দিতে গিয়ে রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনের সামনে উল্টো পার্শ্বে সংঘর্ষে একটি বাস উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন। আহত একজনকে অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে। আট নম্বর নামের এ বাসগুলো ঢাকার যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত চলাচল করে। ছবি: মনিরুল আলমযাত্রীবাহী দুটি মিনিবাস পাল্লা দিতে গিয়ে রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনের সামনে উল্টো পার্শ্বে সংঘর্ষে একটি বাস উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন। আট নম্বর নামের এ বাসগুলো ঢাকার যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত চলাচল করে। ছবি: মনিরুল আলমশবে বরাতের ছুটিতে বুধবার পুরান ঢাকার সড়কে যান চলাচল ছিল খুবই কম। ফাঁকা রাস্তায় অন্য যানের সঙ্গে চলেছে ঘোড়ার গাড়িও। ঘোড়ার গাড়িকে রাস্তায় চলতে দেখে মনে হচ্ছে ঢাকা যেন ফিরে গিয়েছিল নবাবি আমলে। ছবি: সাইফুল ইসলামবগুড়ার শিবগঞ্জ উপজেলার চণ্ডীহারা এলাকায় কলা বেচাকেনার হাট বসে। সেখান থেকে কলা কিনে রিকশা ভ্যানে করে শহরের মোকামে আনা হচ্ছে। ছবিটি বুধবার বেলা ১১টার দিকে শহরের দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়ানিচু জমিতে বৃষ্টির পানি জমেছে। এতে বেড়েছে ছোট ছোট দেশি জাতের মাছের আনাগোনা। মাছ শিকারে নেমেছে শিশু-কিশোরের দল। ছবিটি বুধবার বেলা সাড়ে ১১টায় বগুড়া সদর উপজেলার যশপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়াবর্ষা আসছে, চলছে নৌকা তৈরির কাজ। প্রতিটি নৌকা কড়ই ও রোডচাম্বুল কাঠে তৈরি। ছবিটি বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের গুপিন্দিপুর এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জগারো তরুণীর ধর্ষকদের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে গারো স্টুডেন্ট ইউনিয়ন। এ সময় তারা ধর্ষকদের কুশপুতুল পোড়ায়। ছবি: আশরাফুল আলম