পা দিয়ে এভাবে তীর ছুড়ে সবচেয়ে দূরের নিশানা ভেদ করার কৃতিত্বের অধিকারী ন্যান্সি সিফকার। এই অসাধারণ নৈপুণ্যের প্রমাণ দিয়ে ২০১৫ সালের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এই সার্কাস-শিল্পী। তিনি ২০ ফুট দূরের লক্ষ্যবস্তুকে তীরবিদ্ধ করতে সক্ষম। গিনেস কর্তৃপক্ষ মঙ্গলবার প্রকাশ করেছে এ ছবি। ছবি: এএফপিমানবকুলে সবচেয়ে বড় জিভের অধিকারী ২৪ বছর বয়সী নিক স্টোয়েবার্ল। এ বৈশিষ্ট্যগুণে ক্যালিফোর্নিয়ার এই যুবক এরই মধ্যে ২০১৫ সালের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে জায়গা করে নিয়েছেন। তাঁর জিভ ১০ দশমিক ১ সেন্টিমিটার দীর্ঘ (৩ দশমিক ৯৭ ইঞ্চি)। মঙ্গলবার ছবিটি প্রকাশ করেছেন গ্রিনেস কর্তৃপক্ষ। ছবি: এএফপিআটকানোর পথ খুঁজছে ইকুয়েডর। কিন্তু নেইমারকে আটকানো কি এতই সোজা? যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে আবার ১-০ গোলে জিতল ব্রাজিলমার্কিন মুলুকে এক অবৈধ অভিবাসীকে পাকড়াও করার চেষ্টা চালাচ্ছেন একজন সীমান্তরক্ষী। ছবিটি মঙ্গলবার টেক্সাসের ফলফিউরিয়াসের নিকটবর্তী বন থেকে তোলা। ছবি: এএফপিকানাডায় চলমান টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া ‘দ্য ইমিটেশন গেম’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে যুক্তরাজ্যের অভিনেত্রী কিরা নাইটলি। ছবিটি মঙ্গলবার টরন্টোর প্রিন্সেস অব ওয়েলস থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপিজেমস বন্ডের ভক্ত তিনি। তাই এ পর্যন্ত জেমস বন্ডের ১২ হাজার ৪৬৩টি স্মারক সংগ্রহে আছে তাঁর। এক সিরিজের এত স্মারক বস্তু সংগ্রহে রাখায় ২০১৫ সালের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে জায়গা করে নিয়েছেন যুক্তরাজ্যের ল্যাঙ্কাশায়ারের এই নিক বেনেট। গিনেস কর্তৃপক্ষ মঙ্গলবার প্রকাশ করেছে এ ছবি। ছবি: এএফপিঘরভর্তি লোভনীয় খাবার নিয়ে বসে আছেন জাপানের আকিকো ওবাতা। তবে এ খাবার মোটেও খাওয়া যাবে না। সবই প্লাস্টিকের তৈরি। প্লাস্টিকের তৈরি আট হাজারেরও বেশি খাবার সংগ্রহ করায় ২০১৫ সালের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে জায়গা করে নিয়েছেন আকিকো। গিনেস কর্তৃপক্ষ মঙ্গলবার ছবিটি প্রকাশ করেছে। ছবি: এএফপিভারতের গুজরাটে ভারী বৃষ্টিতে তাগদি গ্রামের ধাদুকা-ভবনগর সড়কের এই সেতুটি ভেঙে পড়েছে। এতে ওই এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবু ঝুঁকি নিয়ে শিশুসহ ভাঙা সেতু পার হচ্ছেন এক ব্যক্তি। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপিভারতে মুক্তির প্রতীক্ষিত ‘দাওয়াত-ই-ইশক’ ছবিটির প্রচারণামূলক অনুষ্ঠানে বলিউড তারকা আদিত্য রায় কাপুর (বাঁয়ে) ও পরিণীতি চোপড়া। ছবিটি মঙ্গলবার মুম্বাই থেকে তোলা। ছবি: এএফপিভারতে মুক্তির প্রতীক্ষিত ছবি ‘ক্রিয়েচার থ্রিডি’র প্রচারণামূলক অনুষ্ঠানে বলিউড তারকা বিপাশা বসু। ছবিটি মঙ্গলবার কলকাতা থেকে তোলা। ছবি: আইএএনএসপাহাড়ে চলছে জুমের মৌসুম। মা গেছেন জুমের কাজে। ফিরবেন সন্ধ্যায়। তাই মায়ের অপেক্ষায় দুই সহোদর। ছবিটি আজ বুধবার রাঙামাটির কাউখানীর ঘাগড়া মৌনপাড়া থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটিসুনীল অগ্নিহোতরি পরিচালিত বালবিন্দর সিং ফেমাস হো গায়া ছবির প্রচারণায় ভারতের সঙ্গীতশিল্পী ও অভিনেতা শান (বাঁয়ে), মিকা সিং (ডানে) ও অভিনেত্রী গ্যাব্রিয়েলা বের্তান্তে (মাঝে)। ছবিটি মঙ্গলবার ভারতের মুম্বাই থেকে তোলা। ছবি: এএফপিফিরোজা বেগমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ বুধবার দুপুরে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। ছবি: মনিরুল আলমচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসে ককটেল ও পাথর নিক্ষেপের ঘটনায় আহতদের একজন। ছবিটি আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রামবন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক। ছবিটি আজ বুধবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কড়িতলা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়াবরিশালের গৌরনদী পৌর এলাকার কাছেমাবাদের একটি বাঁশবাগান থেকে আজ বুধবার সাড়ে ২৭ কেজি ওজনের অজগর উদ্ধার করেন এলাকাবাসী। ছবি: ফোকাস বাংলাএক ঘণ্টার বৃষ্টিতে রংপুর শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে মানুষ। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুরবাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) মহাস্থান ব্যাটালিয়ান আজ বুধবার রংপুর শহরে মাদকবিরোধী শোভাযাত্রা বের করে। ছবিটি নগরের জেল রোডের ধাপ এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুরবন্যার পানিতে নষ্ট হয়েছে খেতের ফসল। সব হারিয়ে নিঃস্ব এক কৃষক। ছবিটি বুধবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কড়ইকান্দি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়ারাজশাহী কলেজের প্রধান ফটকে চলছে মহানগর ছাত্রলীগের সম্মেলন। সম্মেলনের ব্যানারের নিচ দিয়ে কলেজে ঢুকতে–বের হতে হচ্ছে শিক্ষার্থীদের। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহীতোবা গ্রুপের পাঁচটি কারখানার কর্মীদের পাওনা পরিশোধের দাবিতে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কর্মীরা আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেন। ছবি: হাসান রাজা