পেরুর প্যারাকাস উপসাগর ছুঁয়ে উড়ে যাচ্ছে দুটি গাংচিল। ছবিটি শুক্রবার তোলা। পেরুর সামুদ্রিক প্রাণীর বিশাল এক সংরক্ষণাগার এই উপসাগর। ছবি: এএফপিকুয়েত সিটির অদূরে বিনাইদার এলাকায় ঘুড়ি ওড়াচ্ছেন আল–ফারসি কাইট টিমের সদস্যরা। ছবিটি শুক্রবার তোলা। ছবি: এএফপিভারতের নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে গীতিনাট্য পরিবেশন করছেন দুজন শিল্পী। ছবিটি শুক্রবার সিরি ফোর্ট অডিটরিয়াম থেকে তোলা। ছবি: এএফপিস্পেনের বার্সেলোনায় আইএসইউ গ্র্যান্ড প্রিক্স স্কেটিং প্রতিযোগিতায় বরফ-নৃত্যের চূড়ান্ত পর্বে রাশিয়ার এলেনা ইলিনাইকন ও রুসলান ঝিগানশিন। ছবিটি শুক্রবার বার্সেলোনার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার থেকে তোলা। ছবি: এএফপিআর কয়েক দিন পর বড়দিন। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ঘরবাড়ি ও সড়কগুলো সাজানো হয়েছে। তা দৃষ্টি কাড়ছে হাজারো পর্যটকের। ছবিটি শুক্রবার বাল্টিমোরের হ্যাম্পডেন কমিউনিটি থেকে তোলা। ছবি: এএফপিচীনের লেক ও নদীগুলোয় ঝাঁকবেঁধে আসছে নানা জাতের অতিথি পাখি। ছবিটি শুক্রবার আনহুই প্রদেশের শেংজিন লেক থেকে তোলা। ছবি: আইএএনএসভারতে মুক্তি-প্রতীক্ষিত পিকে ছবিটি নিয়ে একটি মোবাইল গেমের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ছবিটি শুক্রবার মুম্বাই থেকে তোলা। ছবি: এএফপিভারতে মুক্তি-প্রতীক্ষিত পিকে ছবিটি নিয়ে একটি মোবাইল গেমের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও আমির খান। ছবিটি শুক্রবার মুম্বাই থেকে তোলা। ছবি: এএফপিডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল। তবে মাসটা অগ্রহায়ণ বলে একটু অবাক হতে হয়। সাধারণত ফাল্গুন মাসে আমের মুকুল আসে। ছবিটি আজ পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলাখেতভরা হলুদ সরর্ষে ফুলের ফুলঝুরি। ছবিটি আজ খুলনার পাইকগাছা এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলাইন্দোনেশিয়ার বালি দ্বীপের বাদুংয়ে কেলান সৈকতে জেলেদের জালে ধরা পড়েছে এই লেমুরু মাছ। দেশটিতে বর্তমানে প্রবল বর্ষণের কারণে মাছ শিকারে দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলেদের। ছবিটি শুক্রবার তোলা। ছবি: রয়টার্সমিয়ানমারের ইয়াঙ্গুনে আজ ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের কেন্দ্রীয় কমিটির সভার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলটির প্রধান অং সান সু চি। ছবি: এএফপিতীব্র শীতে কাহিল এই ব্যক্তি। ছবিটি আজ ঢাকার কেরানীগঞ্জ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলাপ্রথম আলোর উদ্যোগে এবং ওয়াটার এইড ও শেয়ার-এর সহযোগিতায় আয়োজিত ‘স্কুল স্যানিটেশন: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনেরা। ছবিটি আজ রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: জাহিদুল করিমশহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে ১৪ ডিসেম্বর। এ দিবসে শহীদদের শ্রদ্ধা জানানো হয় রায়েরবাজার বধ্যভূমিতে। রায়েরবাজার যেতে হয় মোহাম্মদপুর এলাকা দিয়ে। তাই মোহাম্মদপুর এলাকা ডিজিটাল ব্যানারে ছেয়ে গেছে। ছবিটি শনিবার বিকেলে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস। এ দিবস পালনের জন্য প্রস্তুতি প্রায় শেষের দিকে। ছবিটি রায়েরবাজার বধ্যভূমি এলাকা থেকে আজ বিকেলে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। ছবিটি রায়েরবাজার বধ্যভূমি এলাকা থেকে আজ বিকেলে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলমগাছজুড়েই মোহাম্মদপুর থানা যুবলীগের ডিজিটাল ব্যানার টাঙানো হয়েছে। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে মোহাম্মদপুর এলাকায় এমন আরও অনেক ব্যানার টাঙানো হয়েছে। ছবিটি শনিবার বিকেলে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম