X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
ছবিতে আজ (১৬ ডিসেম্বর ২০১৪)
নিজস্ব প্রতিবেদক
Published: 16 Dec 2014, 08:59
অস্ট্রেলিয়ার সিডনিতে জঙ্গিদের হাতে নিহত দুই জিম্মির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা। ছবিটি আজকের তোলা। ছবি: এএফপি
গোধূলির রক্তিম রং মেখে ভেসে যাচ্ছে একটি নিঃসঙ্গ রাজহাঁস। ছবিটি সোমবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটন-সংলগ্ন ইস্টচেস্টার উপসাগর থেকে তোলা। ছবি: এএফপি
সংবাদ সম্মেলনে বিশ্বজুড়ে লৈঙ্গিক বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন ক্লিনটন দম্পতির মেয়ে চেলসি ক্লিনটন। ছবিটি সোমবার নিউইয়র্ক সিটি থেকে তোলা। ক্লিনটন ফাউন্ডেশন, ইউনাইটেড নেশনস ফাউন্ডেশন ও ব্লুমবার্গ ফিলানথ্রপিস মিলে এই উদ্যোগ শুরু করছে। ছবি: এএফপি
বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ শুরু করার প্রস্তুতি। ছবি: জিয়া ইসলাম
বিজয় দিবসে আজ মঙ্গলবার কুষ্টিয়ায় কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে শিশুরা। ছবি: তৌহিদী হাসান
জাতীয় ফুল শাপলা নিয়ে স্মৃতিসৌধে শহীদদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছেন অনেকে। ছবি: সাহাদাত পারভেজ
মহান বিজয় দিবসে স্মৃতিসৌধের সামনে মানুষের ঢল। ছবি: সাহাদাত পারভেজ
রাজধানীর মোহাম্মদপুরে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসনকেন্দ্রে মুক্তিযোদ্ধাদের জন্য ফুল, ফল ও মিষ্টি উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর ও উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন উপহার পেঁৗছে দেন। ছবি: ফোকাস বাংলা
গণভবনে আজ মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
পাকিস্তানের পেশোয়ারে ওয়ারসাক রোডে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে আজ মঙ্গলবার দুপুরে তালেবান জঙ্গিরা হামলা চালিয়ে শিশুশিক্ষার্থীসহ পাঁচ শতাধিক ব্যক্তিকে জিম্মি করেছে। ছবি: রয়টার্স
শিক্ষার্থীসহ জিম্মিদের উদ্ধারে অভিযানে নেমেছে পাকিস্তানের সেনাবাহিনী। ছবি: রয়টার্স
জিম্মি অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে কয়েকজন শিক্ষার্থীকে। ছবি: রয়টার্স
জঙ্গি সংগঠন তেহেরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। তালেবান জঙ্গিদের হটাতে স্কুলের আশপাশে অবস্থান নিয়েছেন সেনাসদস্যরা। ছবি: রয়টার্স
৪৪তম বিজয় দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণজাগরণ মঞ্চের শপথ গ্রহণ অনুষ্ঠান। ছবি: মনিরুল আলম
৪৪তম বিজয় দিবসে সম্প্রতি সুন্দরবনের নৌদুর্ঘটনা নিয়ে রাজধানীর শাহবাগে একটি নাট্য সংগঠনের প্রতিবাদ। ছবি:মনিরুল আলম
৪৪তম বিজয় দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সেক্টর কমান্ডারস ফোরামের পরিবেশনা। ছবি: মনিরুল আলম
পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করছে। ৪৪তম বিজয় দিবসের অনুষ্ঠানে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণের সেই মুহূর্তটি ফুটিয়ে তুলেছে সেক্টর কমান্ডারস ফোরাম। ছবি: মনিরুল আলম
৪৪তম বিজয় দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে গণজাগরণ মঞ্চের শপথ। ছবি: মনিরুল আলম
আরও পড়ুন
গাজীপুরে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্স ভাঙচুর–আগুন, ৭০ কারখানায় ছুটি
দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার: শামা ওবায়েদ
পদ্মা সেতু পেরিয়ে পোস্তগোলা হয়ে গাবতলী, ঢাকার যানজট এড়াতে আট লেনের সড়ক
ভয়ংকর অ্যাকারম্যানের ইনিংস শেষ হলো এক ফুলটসে
ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলির পর জামায়াতের চার নেতা-কর্মীর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ