এশিয়ান গেমসে আজ রোড সাইক্লিংয়ে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার না আহ-রিউম। এমন মেয়েকে তাঁর বাবা কোলে নিতেই পারেন। সঙ্গে উৎফুল্ল মা। ছবিটি দক্ষিণ কোরিয়ার ইনচন থেকে তোলা। ছবি: এএফপিভারতের রাজধানী নয়াদিল্লিতে শুক্রবার একটি প্রচারণামূলক অনুষ্ঠানে বলিউড তারকা শিল্পা শেঠী। ছবি: আইএএনএসযুক্তরাষ্ট্রে চলমান ৫২তম নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া ‘গন গার্ল’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন মডেল ও অভিনেত্রী এমিলি রাতাজকাউস্কি। ছবিটি শুক্রবার নিউইয়র্কের অ্যালিস টালি হল থেকে তোলা। ছবি: এএফপিফ্রান্সের প্যারিসে শুক্রবার একটি ফ্যাশন শোয়ে ব্রাজিলের অভিনেত্রী আইসিস ভালভার্দে। ছবি: এএফপিএক নখে দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা, আরেক নখে এশিয়াডের লোগো। এশিয়ান গেমসে মেয়েদের একক সাইক্লিং প্রতিযোগিতা শুরু হওয়ার আগে দক্ষিণ কোরিয়ার সাইক্লিং কোচ চাং জিয়ং-সিওক এভাবেই নখচিত্র দেখান। ছবিটি আজ ইনচন থেকে তোলা। ছবি: এএফপিগাছের ওপর বসে আছে একটি কাঠবেড়ালি। ছবিটি শুক্রবার জার্মানির হ্যানোভার থেকে তোলা। ছবি: এএফপিচীনের সাংহাইয়ে বার্ষিক রং দৌড় প্রতিযোগিতায় রং ছিটানো পথ দিয়ে দৌড়াচ্ছেন প্রতিযোগীরা। ছবিটি আজ সাংহাই থেকে তোলা। ছবি: এএফপিজামালপুরে বন্যার পানি নামতে যেতে শুরু করেছে। এই সময়ে যমুনা নদীতে জাল ও নৌকা নিয়ে মাছ ধরায় মেতে উঠেছেন মৎস্য শিকারিরা। ছবিটি শনিবার তোলা। ছবি: ফোকাস বাংলাজামালপুরে বন্যার পানি নামতে যেতে শুরু করেছে। এই সময়ে যমুনা নদীতে জাল ও নৌকা নিয়ে মাছ ধরায় মেতে উঠেছেন মৎস্য শিকারিরা। ছবিটি শনিবার তোলা। ছবি: ফোকাস বাংলা