বসন্তের এই মাতাল সমীরণে

আজ রোববার পয়লা ফাল্গুন। শিমুল-পলাশ-অশোকের শাখায় শাখায় রঙিন ফুলের পসরা সাজিয়ে আর মলিন পাতা ঝরিয়ে আবারও এল ঋতুরাজ বসন্ত। গাছে গাছে ফুলের সমাহার। কোকিলের কুহু কুহু ডাক। টিয়ে, বুলবুলি ও বসন্তবাউরির কলকাকলিতে মুখর চারদিক। গাছের শাখায় নতুন পাতার উদ্‌গম, যেন নতুন হয়ে উঠছে পুরোনো পৃথিবী। হলুদ আর লাল পোশাকে বাহারি আনন্দে মেতে উঠেছেন তরুণ-তরুণীরাও। ফুলের দোকানে ভিড়। কোথাও নাচগানের উৎসব। করোনার প্রভাবে এবার বসন্তবরণ উৎসবের আমেজ আগের বছরের তুলনায় অনেকটাই কম। তবু থেমে নেই অনেকে। এরই মধ্যে সপরিবারে ঘুরতে বেরিয়েছেন অনেকেই। বাসন্তী রঙের পোশাক ও নানা সাজে ফাগুন আর ভালোবাসার ছোঁয়া লেগেছে তাঁদের। দেশজুড়ে দিনভর চলবে এ বসন্তবরণ উৎসব। দেশজুড়ে বসন্তের পয়লা দিন উদ্‌যাপনের নানা ছবি তুলে ধরেছেন প্রথম আলোর আলোকচিত্রীরা।

স্বাস্থ্যবিধি মেনে ফুলের দোকানে ক্রেতারা। শনিবার রংপুর নগরের নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকায়
পলাশ ফুটলেই দেখা মেলে টিয়ার
পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবসের প্রস্তুতি। মনের আনন্দে নানা সাজে। শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে
সাংস্কৃতিক সংগঠন পুনশ্চ যশোরের আয়োজনে বসন্ত উৎসবে সংগীত পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা। শনিবার বিকেলে যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে
বসন্তবরণ উপলক্ষে ফুলের বিক্রি বেড়েছে। শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় মোড় এলাকায়
দর্শনার্থীরা প্রতিদিনই ঘুরতে আসেন রঙিন ফুলের সমারোহে ভরা নারায়ণগঞ্জের বন্দরের দিঘলদী গ্রামে। শনিবার বিকেলে
শুরু হয়েছে ফাল্গুন আর ভালোবাসা দিবসের উৎসব। শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে
পলাশের ডালে খাবারের খোঁজে কাঠবিড়ালি
স্বজনের সঙ্গে প্রকৃতির সান্নিধ্যে। শনিবার সিলেট শহরতলির দলদলি রাবারবাগানে
পছন্দের ফুল কিনে নিজেদের সাজাচ্ছেন তরুণীরা। শনিবার সকালে বগুড়া শহরের শহীদ শিশু উদ্যানসংলগ্ন ফুল মার্কেটে
পলাশের ডালে বসা জোড়া কাঠশালিক
বাইকে চেপে ঘোরাঘুরি। হাতিরঝিলে শনিবার দুপুরে