মিয়ানমারে সেনা অভ্যুত্থান

মিয়ানমারের নেত্রী ও স্টেট কাউন্সেলর অং সান সু চি ও তাঁর ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আজ ভোরে আকস্মিকভাবে গ্রেপ্তার করে দেশটির সেনাবাহিনী। সেনা অভ্যুত্থানের এ ঘটনায় দেশটিতে আন্দোলন ছড়িয়ে পড়ে। বন্ধ করে দেওয়া হয়েছে ব্যাংক। খাদ্যের দোকানগুলোয় মানুষের ভিড় বাড়ছে। রাস্তায় পুলিশ নামানো হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।

সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের ছবির ওপর দাঁড়িয়ে সু চির ছবি হাতে জাপানে মিয়ানমারের নাগরিকদের প্রতিবাদ। আজ সোমবার জাপানে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় থেকে ছবিটি
মিয়ানমারের সেনা অভ্যুত্থানের প্রতিবাদে জাপানে মিয়ানমারের নাগরিকদের প্রতিবাদ সমাবেশ। আজ সোমবার জাপানে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় থেকে ছবিটি
মিয়ানমারের ইয়াঙ্গুনে সড়কে পুলিশের গাড়ির দীর্ঘ সারি। ছবিটি আজ সোমবারের
অং সান সু চির ছবি ও ব্যানার নিয়ে জাপানে মিয়ানমারের নাগরিকেরা বিক্ষোভ করেন। আজ সোমবার জাপানের টোকিওতে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে এ বিক্ষোভ করেন তাঁরা
ব্যাংকে টাকা তোলার অপেক্ষায় লাইন ধরে দাঁড়িয়ে আছেন মানুষ। আজ সোমবার মিয়ানমারের ইয়াংগুনে
জাপানের টোকিওতে আজ সোমবার জাতিসংঘের একটি অফিস ভবনের সামনে অং সান সু চির ছবি হাতে সমর্থকেরা বিক্ষোভ করেন
মিয়ানমার ও সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির পতাকাসংবলিত মাস্ক পরে প্রতিবাদ সমাবেশে এক নারী। আজ সোমবার জাপানের টোকিওতে
মুদি দোকানে চলছে কেনাকাটার ভিড়। আজ সোমবার মিয়ানমারের ইয়াঙ্গুনে
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর হঠাৎ করে নির্মাণকাজ বন্ধ হয়েছে। অপেক্ষায় শ্রমিকেরা। আজ সোমবার ইয়াঙ্গুনে
সেনা অভ্যুত্থানের জাপানে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের সামনে শত শত মিয়ানমার নাগরিকদের প্রতিবাদ। আজ সোমবার টোকিওতে
সড়ক বন্ধ করে সাঁজোয়া যান নিয়ে দাঁড়িয়ে সেনারা। আজ সোমবার মিয়ানমারের রাজধানী নেপিডোর পার্লামেন্ট ভবনের সামনে
মিয়ানমারের রাজধানী নেপিডোর সড়কে সেনাসদস্যদের টহল