সরস্বতীপূজা উদ্‌যাপন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা। সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। বিদ্যাদেবীর কৃপার আশায় রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে এবং ঘরে ঘরে এই পূজা উদ্‌যাপিত হয়। করোনাভাইরাসের সংক্রমণের কারণে সীমিত আকারে হয় এ পূজার উৎসব। বন্ধ থাকার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতীপূজা অনুষ্ঠিত না হলেও বিভিন্ন মন্দিরে যথাযথ রীতি মেনে পূজা করেছেন ভক্তরা। পাড়ায় পাড়ায় পূজামণ্ডপগুলোয় দেবীর পাদপদ্মে অঞ্জলি দেন ভক্তরা। এ ছাড়া দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হয় অনেক জায়গায়। কিছু কিছু মণ্ডপে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা রঙের পোশাকে ঘুরতে বের হন অনেকেই। এভাবেই সারা দিন চলে পূজার উৎসব।

দেবী সরস্বতীর সামনে হাতেখড়ি দেওয়া হয় শিশুকে। চট্টগ্রাম কলেজ, ১৬ ফেব্রুয়ারি
নেচে-গেয়ে শিক্ষার্থীরা পূজা উদ্‌যাপন করেন। চট্টগ্রাম কলেজ, ১৬ ফেব্রুয়ারি
পূজামণ্ডপে দেবীর ছবি তুলছেন এক ভক্ত। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া, ১৬ ফেব্রুয়ারি
মণ্ডপের সামনে সেলফি তুলছে শিশুরা। মাছুদীঘিরপাড়, সিলেট, ১৬ ফেব্রুয়ারি
দেবীর সামনে ভক্তদের আনন্দ। মাছুদীঘিরপাড়, সিলেট, ১৬ ফেব্রুয়ারি
‘সৌহার্দ্য’ সংগঠনের তরুণদের আয়োজনে পূজামণ্ডপ সংবাদপত্র দিয়ে সাজানো হয়েছে। মির্জাজাঙ্গাল, সিলেট, ১৬ ফেব্রুয়ারি
বরিশাল নগরের রামকৃষ্ণ মিশনে পূজা উপলক্ষে পূজাপাঠ শেষে অঞ্জলি দিচ্ছেন ভক্তরা। বরিশাল নগর, ১৬ ফেব্রুয়ারি
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে অনুষ্ঠিত পূজায় বই নিয়ে এক শিশু। সরকারি এডওয়ার্ড কলেজ পূজামণ্ডপ, পাবনা, ১৬ ফেব্রুয়ারি
বিভিন্ন মন্দিরে যথাযথ রীতি মেনে সরস্বতীপূজা করেছেন ভক্তরা। শিববাড়ি শ্রীশ্রী কালীমন্দির, খুলনা নগর, ১৬ ফেব্রুয়ারি
সরস্বতীর প্রতি ভক্তি ও পূজাদি সম্পন্ন করার পর পণ্ডিতের কাছে হাতেখড়ি নিচ্ছে ছোট্ট এক শিশু। দেওভোগে শ্রীশ্রী রাজা লক্ষ্মী নারায়ণ বিগ্রহ মন্দির, নারায়ণগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি
সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতীপূজায় ভক্তরা। জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
পূজার উৎসবে সেলফি তুলছেন এক তরুণী। জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়