শীতের ধুলো ঝেড়ে ফেলে ঋতুরাজের আগমনী বার্তা নিয়ে ফুটে আছে রক্তরাঙা পলাশ। কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পাবনা, ১৪ ফেব্রুয়ারিনির্বাচনের টানা ছুটি শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ১৪ ফেব্রুয়ারিশিমুল ফুটেছে, এসেছে ফাগুন মাস। বসন্তে শিমুল ফুলে রঙিন হয়ে আছে পুরো বাগান। শিমুলবাগান, সুনামগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ঢাকা, ১৪ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
নিজের চাষ করা গাছ থেকে রোজেলা ফল সংগ্রহ করছেন এই মারমা নারী। ক্যমলং, বান্দরবান, ১৪ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
বসন্ত আর ভালোবাসা দিবসে সকালে দোকানে ফুল সাজিয়ে রাখছেন বিক্রেতা। ফুল মার্কেট, খুলনা, ১৪ ফেব্রুয়ারিপেঁয়াজের খেতে পুঁতে রাখা হয়েছে কাকতাড়ুয়া। চন্দনী, রাজবাড়ী, ১৪ ফেব্রুয়ারিবসন্তের সকালে ফুল কিনতে এসে সেলফি তুলে সময়টা স্মৃতি বন্দী করে রাখছেন তাঁরা। ফুল মার্কেট, খুলনা, ১৪ ফেব্রুয়ারিরমজান সামনে রেখে পাংশা থেকে মটকা (মাটির পাত্র) ভর্তি আখের গুড় সংগ্রহ করে দোকানে বিক্রির জন্য ভ্যানে করে নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। চন্দনী, রাজবাড়ী, ১৪ ফেব্রুয়ারিবিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ফুল মার্কেটের বিক্রেতাদের কর্মব্যস্ততা বেড়েছে। শহীদ খোকন পার্কসংলগ্ন ফুল মার্কেট, বগুড়া, ১৪ ফেব্রুয়ারিশিকারের অপেক্ষায় বসে আছে ফিঙে। নালিয়া, সিলেট, ১৪ ফেব্রুয়ারিপয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে সাজানো হয়েছে স্বপ্ন বিলাস এলাকা। মহালছড়ি, খাগড়াছড়ি, ১৪ ফেব্রুয়ারিবোরো ধানের খেতে পানি দেওয়া চলছে। পিঠাকরা, সিলেট, ১৪ ফেব্রুয়ারিডালিয়া ফুল ফুটে আছে। রাঙাদ্বীপ রিসোর্ট, কাটাছড়ি, ১৪ ফেব্রুয়ারিগ্রীষ্মকালের ফল তরমুজ বাজারে এনে সাজিয়ে রাখছেন এক ব্যবসায়ী। গালাপট্টি, বগুড়া, ১৪ ফেব্রুয়ারিভালোবাসা দিবসে তিন নাতনিকে দিতে তিনটি লাল গোলাপ কিনে বাড়ি ফিরছেন তিনি। হনুমানতলা, রংপুর, ১৪ ফেব্রুয়ারিদূরের পাহাড় থেকে নদীপথে শহরে বিক্রি করতে আনা হয়েছে কমলা। সমতা ঘাট, রাঙামাটি, ১৪ ফেব্রুয়ারিশীতের শেষে এল বসন্ত। এখন গরমের হাওয়া বইতে শুরু করবে প্রকৃতিতে। তাই ফুটপাতে বিক্রির জন্য হাতপাখা সাজিয়ে রাখছেন এই মৌসুমি ব্যবসায়ী। কাচারিবাজার, রংপুর, ১৪ ফেব্রুয়ারিগ্রামের বাড়ি থেকে কলা কেটে নিয়ে শহরে বিক্রি করতে এসেছেন এই চাষি। পাবলিক লাইব্রেরি, রংপুর, ১৪ ফেব্রুয়ারি