টানা তিন দিনের বৃষ্টিতে পাহাড়ের খাঁজে খাঁজে থাকা অসংখ্য ঝুঁকিপূর্ণ বসতি আরও ঝুঁকির মুখে। শিমুলতলী, রাঙামাটি, ৭ জুলাইআমন মৌসুমের প্রস্তুতিতে বীজতলা থেকে ধানের চারা তুলতে ব্যস্ত কৃষকেরা। পানবাজার, রংপুর, ৭ জুলাই
বিজ্ঞাপন
কৃষক বাবা মাঠে কাজ করতে গেছেন। তাঁর সকালের খাবার নিয়ে জমির পথে হাঁটছে এক শিশু। হরিদেবপুর, রংপুর, ৭ জুলাই
বিজ্ঞাপন
সৌদি আরব থেকে আমদানি করা কাঁচা খেজুর বিক্রির জন্য ঝুড়িতে সাজিয়ে নিচ্ছেন এক ব্যবসায়ী। গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ৭ জুলাইফেরি করে গামছা বিক্রি করছেন এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী। সলঙ্গা, সিরাজগঞ্জ, ৭ জুলাইবাজারে বিক্রির জন্য আনা ভ্যানভর্তি বড় বড় কাঁঠাল। টেংগামাগুর, বগুড়া, ৭ জুলাইগাছে ফুটে থাকা বর্ষার ফুল চালতা পথচারীদের দৃষ্টি কাড়ছে। কাবাষট্রি, বগুড়া, ৭ জুলাইফলবাগানের পাশের গাছের ডালে বসে আছে একটি বসন্তবাউড়ি পাখি। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ৭ জুলাইনির্মাণাধীন সড়কের সুয়ারেজ লাইনের ঢাকনাকে অস্থায়ী আসন বানিয়ে শাক বিক্রি করছেন এক বিক্রেতা। নিরালা আবাসিক এলাকা, খুলনা, ৭ জুলাইসড়কের পাশে ফেলা হচ্ছে বাসাবাড়ির বর্জ্য। এতে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ, দূষিত হচ্ছে পরিবেশ এবং বাড়ছে জনভোগান্তি। শেখপাড়া খলিল চেম্বারের মোড়, খুলনা, ৭ জুলাইভাপসা গরমে ক্লান্ত এক ব্যক্তি সুরমা নদীর পাড়ে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন। তোপখানা, সুরমাপাড়, সিলেট, ৭ জুলাইসুরমা নদীতে নৌকা ভাসিয়ে জাল ফেলে মাছ ধরতে ব্যস্ত দুই জেলে। কাজীরবাজার, সিলেট, ৭ জুলাইবীজতলা থেকে আমনের চারা তুলছেন একদল কৃষক। চারাগুলো তুলে জমিতে রোপণ করবেন তাঁরা। খরনা, শাহজাহানপুর, বগুড়া, ৭ জুলাইভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে ডুবে গেছে সড়ক, অনেক স্থানে যান চলাচল বন্ধ। তাই ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। লুম্বিনী, রাঙামাটি, ৭ জুলাইমানিকগঞ্জের চরকালিকাপুর শুকুরিয়া দাখিল মাদ্রাসাটি যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে। এরই মধ্যে মাদ্রাসাটির সীমানাপ্রাচীরের একাংশ নদীতে ধসে গেছে। দৌলতপুর, মানিকগঞ্জ, ৭ জুলাইবাঁশের কাঠি দিয়ে বসার মোড়া তৈরি করছেন দম্পতি। মোড়া তৈরি শেষে এগুলো গ্রামে ঘুরে বিক্রি করবেন। শ্যামপুর, রংপুর, ৭ জুলাইঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন রামপুরা খালের ওপর বনশ্রী ও আফতাবনগরের মধ্যে সংযোগ স্থাপনে নির্মাণ হচ্ছে সেতু। বনশ্রী, ঢাকা, ৭ জুলাইনিম্নচাপের প্রভাবে সারা দিনের টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে নিত্যপ্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষ ও কিছু এলাকার ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। নিউমার্কেট, ঢাকা, ৭ জুলাইভারী বৃষ্টির কারণে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন মা-মেয়ে। ভেদাভেদী, রাঙামাটি, ৭ জুলাইবঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত আছে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়বৃষ্টি হচ্ছে। তাই সমুদ্রের মাছ ধরা ট্রলারগুলোকে সমুদ্রের তীরে নিরাপদে রাখা হয়েছে। কুয়াকাটা, কলাপাড়া, পটুয়াখালী, ৭ জুলাইটানা বৃষ্টিতে সড়কের ওপর পানি। এতে দুর্ভোগে পড়ছেন চলাচলকারীরা। মাইসছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক, ৭ জুলাইবান্দরবানে ভারী বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আজ মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে বিভিন্ন রিসোর্টে পর্যটকেরা আটকে পড়েছেন। শিলাছড়ি রিসোর্ট, রেমাক্রী, বান্দরবান, ৭ জুলাই