উত্তরাঞ্চলে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ। শীত নিবারণে আগুন জ্বালিয়ে ওম নিচ্ছেন কয়েকজন। স্টেশন সড়ক, বগুড়া শহর, ১ জানুয়ারিফসলের মাঠে কাজ শেষে সাইকেলে চেপে বাড়িতে ফিরছেন কৃষক রফিকুল ইসলাম। নগর গ্রামের সাগাটিয়া চরা, শাজাহানপুর, বগুড়া, ১ জানুয়ারি
বিজ্ঞাপন
বোরো ধানের চারা রোপণের জন্য পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছেন কৃষক। সেখানে পোকামাকড় খেতে জড়ো হয়েছে বিভিন্ন প্রজাতির পাখি। লক্ষ্মীপুর, শাজাহানপুর, বগুড়া, ১ জানুয়ারি
বিজ্ঞাপন
ঘড়ির কাঁটায় সকাল সাড়ে নয়টা। তখনো ঘন কুয়াশায় ঢাকা চারপাশ। হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। এর মধ্যে কর্মব্যস্ত লোকজন বেরিয়েছেন রাস্তায়। ইটখোলা, মাগুরা, ১ জানুয়ারিশীতকাল মানেই নানা জাতের ফুলের সমাহার। কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) বাগানে ফুটেছে নানা জাতের নানা রঙের ফুল। ফুল ও গাছের পরিচর্যায় ব্যস্ত একাডেমির কর্মীরা। ১ জানুয়ারিশীতকালীন সবজি শালগম। খেত থেকে তুলে বিক্রির উপযোগী করছেন কৃষক জালাল উদ্দিন। শাহনগর, শাজাহানপুর, বগুড়া, ১ জানুয়ারিদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রাতভর টিপটিপ বৃষ্টির মতো ঝরতে থাকা ঘন কুয়াশা থাকছে সকাল পর্যন্ত। হাড়কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়েছে জনজীবন। সকালের কনকনে শীত আর কুয়াশার মধ্যেই নদীতে নেমে নুড়ি পাথর তুলছে মেহেদী ও জসিম নামের দুই কিশোর। করতোয়া নদী, নিমনগর, পঞ্চগড়, ১ জানুয়ারিখ্রিষ্টীয় নতুন বছরের প্রথম সকালে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে পাতার ফাঁক গলে। যেন আলোঝলমলে কোনো সবুজ স্টেডিয়ামে ক্রিকেট খেলায় মেতেছে লালে রঙিন দুই শিশু। এদের এই উদ্যম–উচ্ছ্বাসেই জেগে ওঠে নতুন স্বপ্ন, বিশ্বজয়ের নতুন আশায় বুক বাঁধে লাল-সবুজের বাংলাদেশ। বাবুর বাগান, দাপুনিয়া, পাবনা, ১ জানুয়ারিতীব্র শীত আর ঘন কুয়াশায় জীবন বিপর্যস্ত। তবুও কাজের সন্ধানে চলছেন মানুষ। বেতারপাড়া, দিনাজপুর মহাসড়ক, রংপুর, ১ জানুয়ারি