কাঞ্চন ফুলের নয়নাভিরাম সৌন্দর্য। এটি রক্তকাঞ্চন ফুল হিসেবেও পরিচিত। তালপুকুর, কুমিল্লা, ১৬ নভেম্বরঝোপে ফলেছে মাকাল ফল। কুতুবপুর, মেহেরপুর, ১৬ নভেম্বর শিক্ষার্থী ও পরিবহনশ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাস। নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, বরিশাল, ১৬ নভেম্বরখেত থেকে কাটা ধান নিয়ে ঘরে ফিরছেন একজন। বিল মামুদপুর, ফরিদপুর, ১৬ নভেম্বর
বিজ্ঞাপন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির প্রথম দিনে সড়কে সতর্ক অবস্থান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ঢাকা-খুলনা মহাসড়ক, মুনসুরাবাদ, ফরিদপুর, ১৬ নভেম্বরসবুজ ধানের শিষে জমেছে ভোরের শিশির। চক্রাখালী, বটিয়াঘাটা, খুলনা, ১৬ নভেম্বর
বিজ্ঞাপন
বানার নদের পাড়ে ফুটেছে দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল। সাফাইশ্রী খেয়াঘাট, কাপাসিয়া, গাজীপুর, ১৬ নভেম্বরহেমন্তের হিমেল ভোরে সাইকেল চালিয়ে কাজে যাচ্ছেন একজন। সিটি বাইপাস সড়ক, খুলনা, ১৬ নভেম্বররসের জন্য খেজুরগাছ কাটতে দা ধার দিচ্ছেন এক গাছি। দারোগার ভিটা, বটিয়াঘাটা খুলনা, ১৬ নভেম্বরসাম্পানে চেপে পারাপার। কাপ্তাই, রাঙামাটি, ১৬ নভেম্বরখালের পানিতে জাল ফেলে মাছ ধরছেন এক জেলে। কুন্দইল, তাড়াশ, সিরাজগঞ্জ, ১৬ নভেম্বরচলছে ধানমাড়াইয়ের কাজ। ফাজিলপুর, ফরিদপুর, ১৬ নভেম্বরবাগান থেকে নানা রঙের গোলাপ ফুল তুলেছেন মালি। মহব্বতখাঁ, রংপুর, ১৬ নভেম্বরপানি কমে যাওয়ায় জলাশয়ে বীজতলা তৈরি করছেন চাষি। বুদাই, রংপুর, ১৬ নভেম্বরমহাসড়কে গাছ ফেলে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। গোপালপুর, মাদারীপুর, ১৬ নভেম্বরসাইকেল চালাচ্ছে ভাই। পেছনে বসা বোন। একসঙ্গে চলেছে বিদ্যালয়ে। শেখপাড়া, রংপুর, ১৬ নভেম্বরকলার ছড়া নদীর পানিতে পরিষ্কার করে ঝুড়িতে ভরছেন এক নারী। মারমা বাজার ঘাট, বান্দরবান, ১৬ নভেম্বরকুয়াশার সকালে সাইকেলে চড়িয়ে শিশুসন্তানকে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন এক অভিভাবক। শাখারিয়া, বগুড়া, ১৬ নভেম্বরমহাসড়কের বিভাজকে সবজি আবাদ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ১৬ নভেম্বরবাড়ন্ত আলুখেতে পরিচর্যায় ব্যস্ত দুই কৃষক। শাখারিয়া তিলের পাড়া, বগুড়া, ১৬ নভেম্বরপথের ধারে ফুটে আছে কলমি ফুল। তারাকান্দা, ময়মনসিংহ, ১৬ নভেম্বর