একঝলক (২৮ অক্টোবর, ২০২২)

হেমন্তের সকালে মিষ্টি রোদে শিকারের অপেক্ষায় একটি বক। সেউজগাড়ী কৃষি ফার্ম এলাকা, বগুড়া, ২৮ অক্টোবর
ছবি: সোয়েল রানা
খুলনা-মাওয়া পুরোনো সড়কে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার গাওলা-পাগলা বাজার-সংলগ্ন একটি বেইলি সেতু ভেঙে পড়ে। এতে সেতুতে থাকা একটি ট্রাক খালে পড়ে যায়। ২৮ অক্টোবর
রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশের এক দিন আগেই বগুড়া-রংপুর মহাসড়কে বাস চলাচল কমে যায়। এতে দুর্ভোগ পড়ে যাত্রীরা। দীর্ঘ সময় ধরে যানবাহনের জন্য অপেক্ষা করতে হয় তাদের। মহাস্থান এলাকা, শিবগঞ্জ উপজেলা, বগুড়া, ২৮ অক্টোবর
বরিশালে ডেঙ্গু রোগী বাড়ছে। এই রোগীদের অনেককে ভর্তি করা হয়েছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালটির মেডিসিন ওয়ার্ডের একটি ব্লকে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ, ২৮ অক্টোবর
শীতকাল আসার আগেই সড়কের ধারে বিক্রি শুরু হয়েছে হরেক রকমের শীতের পিঠা। কেউ দাঁড়িয়ে খাচ্ছেন, কেউবা বাড়িতে নিয়ে যাচ্ছেন। প্রতিটি পিঠা বিক্রি হচ্ছে ১০ টাকা। বাদুড়তলা এলাকা, কুমিল্লা, ২৮ অক্টোবর
পুকুরে ভেসে থাকা ডালে রোদ পোহাচ্ছে দেশীয় প্রজাতির তিনটি ছোট কচ্ছপ। শিবচর উপজেলা পরিষদের পুকুর, মাদারীপুর, ২৮ অক্টোবর
গোবর্ধন পূজায় ২০০ রকমের খাবারের প্রসাদ সাজিয়ে অন্নকূট মহোৎসব পালন করা হয়। পালং হরিসভা, শরীয়তপুর, ২৮ অক্টোবর
দিনাজপুরে চলছে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। উৎসবের প্রথম দিনে শিল্পকলা একাডেমি চত্বরে ঐতিহ্যবাহী মুখানৃত্য পরিবেশন করে কোচ সম্প্রদায়। ২৮ অক্টোবর
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমরি সাধুলিও ধর্মপল্লিতে অনুষ্ঠিত হয়েছে তীর্থোৎসব। দুই দিনব‌্যাপী এই উৎসবের মূল পর্বে মোমবাতি প্রজ্বালন করে দুই কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দেন ভক্তরা। শেরপুর, ২৮ অক্টোবর
কেটে আনা বাঁশ নদীতে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। দেশের বিভিন্ন স্থানে এই বাঁশ নিয়ে যাওয়া হয়। জুড়ী নদী, রানীমোড়া এলাকা, জুড়ী, মৌলভীবাজার, ২৮ অক্টোবর
খেতের পাশে খালি জায়গায় বসে আছে একঝাঁক সাদা বক। নয়াবাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা, ২৮ অক্টোবর
ফুটবল বিশ্বকাপ শুরুর আগে বেড়েছে বিভিন্ন দেশের পতাকা বিক্রি। প্রিয় দলের পতাকা কিনছেন ফুটবলভক্তরা। বাংলাদেশের পতাকার পাশে বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের পতাকা সাজিয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা। বন্দর পয়েন্ট, সিলেট, ২৮ অক্টোবর
পাবনা শহরে দুধ বিক্রি করেন রুবেল আহমেদ। প্রতিদিন সকালে আটঘরিয়া উপজেলা থেকে দুধ নিয়ে আসেন শহরে। আগে দিনে ১০ ক্যান (৪০০ লিটার) দুধ বিক্রি করতেন তিনি। চাহিদা বেড়ে যাওয়ায় এখন ২০ ক্যানের (৮০০ লিটার) ওপরে বিক্রি হচ্ছে। প্রতি লিটার দুধের দাম ৬০ টাকা। সেবা হাসপাতাল সড়ক, গোপালপুর, পাবনা, ২৮ অক্টোবর
ভৈরব নদে ভেসে বেড়াচ্ছে এক কিশোর। ৫ নম্বর ঘাট, খুলনা, ২৮ অক্টোবর
শীতের আগে পানি কমতে শুরু করেছে পদ্মায়। কম পানিতে জাল দিয়ে মাছ শিকার করতে এসেছেন এক ব্যক্তি। দোগাছি, পাবনা, ২৮ অক্টোবর
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় খুলনার তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাগেরহাটের গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। বাগেরহাটকে খুলনা ১৩-১ গোলে পরাজিত করে। খুলনা জেলা স্টেডিয়াম, ২৮ অক্টোবর
ভোরে ঘন কুয়াশার মধ্যে হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে চলাচল করছে যানবাহন। রংপুর-দিনাজপুর মহাসড়ক, বেতারপাড়া, রংপুর, ২৮ অক্টোবর
বাস ধর্মঘটে ভোগান্তিতে অনিতা মোহন্তের পরিবার। কেন্দ্রীয় বাস টার্মিনাল, রংপুর, ২৮ অক্টোবর
সকালের মিষ্টি রোদ পোহাচ্ছে দুটি বানর। ঘাগড়া চম্পাতলী, কাউখালী, রাঙামাটি, ২৮ অক্টোবর
চলছে হেমন্তকাল। তবে পঞ্চগড়ে সন্ধ্যা নামলেই অনুভূত হচ্ছে শীতের আমেজ। ঘন কুয়াশা থাকছে সকাল পর্যন্ত। এমনই কুয়াশাঘেরা সকালে হেডলাইট জ্বালিয়ে চলছে ট্রেন। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন, পঞ্চগড়, ২৮ অক্টোবর
২২ দিন নিষেধাজ্ঞা পর মাছ ধরা শুরু হয়েছে। জেলেরা সাগরে যেতে নিচ্ছেন সব ধরনের প্রস্তুতি। নৌকায় জাল, বরফ, খাবারসহ প্রয়োজনীয় সরঞ্জাম তোলা হচ্ছে। ফিশারীঘাট, চট্টগ্রাম, ২৮ অক্টোবর