গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছেন এক নারী। ছয়ঘড়িয়া, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ২৩ অক্টোবর
বিজ্ঞাপন
ধুলামাখা মাটিতে গ্রামের ঐতিহ্যবাহী হাডুডু খেলছে এই শিশু–কিশোরেরা। পানবাড়ি, রংপুর, ২৩ অক্টোবরচাষিদের কাছ থেকে পাইকারি দরে বেগুন কিনে তা ঢাকায় পাঠানোর জন্য স্তূপ করছেন পাইকার। বলদিপুকুর, মিঠাপুকুর, রংপুর, ২৩ অক্টোবরবাজারে উঠেছে আগাম শীতকালীন সবজি। প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। বড় বাজার, পাবনা, ২৩ অক্টোবরলক্ষ্মীপূজা উপলক্ষে দেবী লক্ষ্মীর প্রতিমা তৈরির ব্যস্ত কারিগর। গোপালপুর, পাবনা, ২৩ অক্টোবরসাজেক গণ–অধিকার পরিষদের অনির্দিষ্টকালের সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ। এ কারণে পাহাড়ি একটি পরিবার সড়কের পাশে বসে যানবাহনের অপেক্ষা করছে। রাঙামাটি ও খাগড়াছড়ি সীমানার করল্যাছড়ি মোড়, ২৩ অক্টোবরসৌদি আরবগামী বিভিন্ন ফ্লাইটের টিকিটের তারিখ ও গন্তব্য পরিবর্তনের জন্য বলাকা ভবনের সামনে অপেক্ষা করছেন যাত্রীরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, ২৩ অক্টোবরঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস রোডে ময়লার স্তূপে আগুন দেওয়ায় ছড়াচ্ছে ধোঁয়া। এতে বায়ুদূষণের পাশাপাশি সড়কে চলাচলে ভোগান্তিতে পড়ছেন মানুষ। ইকুরিয়া, দক্ষিণ কেরানীগঞ্জ, ২৩ অক্টোবর লুঙ্গি তৈরির কাজে ব্যবহৃত রঙিন সুতা রোদে শুকাতে দিয়েছেন এক কারিগর। রামেরকান্দা, রুহিতপুর, কেরানীগঞ্জ, ২৩ অক্টোবর