একঝলক (০১ মার্চ, ২০২৩)

মো. হৃদয় সরকার ব্যবসার জন্য মুরগির খাঁচা, ওরা, ঝুহোনি পাইকারি দরে কিনে সড়কের পাশে স্তূপ করেছেন। প্রতিটি মুরগির খাঁচা আকারভেদে ৪০-৭০ টাকায় ক্রয় করে বিক্রি করবেন ৭০-১৩০ টাকায়। আড়াইওরা গ্রাম, সদর উপজেলা, কুমিল্লা, ১ মার্চ
ছবি: এম সাদেক
আজ শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ দিয়ে ট্রেনের টিকিট দেওয়ার কার্যক্রম। যাত্রীদের সহায়তার জন্য স্টেশনে বসানো হয়েছে সহায়তাকেন্দ্র। সেখানে নিবন্ধনের জন্য ভিড় করেছেন যাত্রীরা। সকাল সাড়ে ১০টা, রেলস্টেশন, চট্টগ্রাম, ১ মার্চ
চর থেকে রান্নার জন্য সবজি নিয়ে আসছেন গৃহিণীরা। রমাকান্ত এলাকা, গঙ্গাচড়া উপজেলা, রংপুর, ১ মার্চ
বিদ্যালয় ছুটির পর জমির আল দিয়ে হেঁটে বাড়িতে ফিরছে শিক্ষার্থীরা। বোয়ালখালী বিল, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৮ ফেব্রুয়ারি
মাথায় ও পেছনে কলসি বেঁধে পানি নিয়ে ফিরছেন এক ত্রিপুরা বৃদ্ধা। দুর্গম লম্বাছড়া ত্রিপুরাপাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৮ ফেব্রুয়ারি
পাতাঝরা গাছে বসে আছে একাকী এক ফিঙে। বছরের এই মৌসুমে শুষ্ক প্রকৃতিতে যেন হাহাকার বিরাজ করে। কাশিপুর, পাবনা, ১ মার্চ
মহান স্বাধীনতার মাসকে বরণ উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নগরে শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় পতাকা হাতে অংশ নেয়। জিন্দাবাজার এলাকা, সিলেট, ১ মার্চ
ফসলি জমির পাশে গড়ে উঠেছে নিষিদ্ধ ড্রাম চিমনির ইটের ভাটা। পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে জ্বালানি হিসেবে কয়লার বদলে কাঠ পোড়ানো হচ্ছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী ছাড়পত্র থাকুক বা না থাকুক কৃষিজমির সীমানার ন্যূনতম এক কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না। কিন্তু কৃষিজমির পাশেই চলছে ইট পোড়ানোর কাজ। চরাদি, বাকেরগঞ্জ উপজেলা, ১ মার্চ
স্কুলের পথে শিশুরা। বিল পাবলা, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ১ মার্চ
খেত থেকে সর্ষে কেটে বস্তায় ভরে তা মাথায় নিয়ে যাচ্ছেন এক চাষি। সঙ্গে গরু নিয়ে হাঁটছেন গৃহিণী। রানিরহাট, বাকেরগঞ্জ উপজেলা, বরিশাল, ১ মার্চ
দুজন ফেরিওয়ালা সাইকেল নিয়ে প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈরি তৈজসপত্র বিক্রির জন্য বের হয়েছেন। সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা, চট্টগ্রাম, ১ মার্চ
মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আউটসোর্সিংয়ে নিয়োগ পাওয়া ২০২ জন চাকরির নিশ্চয়তা ও ১২ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল, মহাখালী, ঢাকা, ১ মার্চ
কাছেই পদচারী–সেতু। কিন্তু তা সত্ত্বেও ঝুঁকি নিয়ে সড়ক বিভাজকের ওপর লোহার ব্যারিকেড পেরিয়ে পার হচ্ছেন পথচারীরা। মহাখালী, ঢাকা, ১ মার্চ
এ বছর ফরিদপুরে কৃষকেরা ব্যাপক হারে ভুট্টা আবাদ করেছেন। আগেভাগে রোপণ করা ভুট্টাগাছ খেত থেকে কেটে মাড়াই করা হয়েছে। ভুট্টা রোদে শুকাচ্ছেন গৃহবধূ শরিফা বেগম। কামারডাঙ্গী, সদর উপজেলা, ফরিদপুর, ১ মার্চ
নানা অভিযোগে গাড়ি, মোটরসাইকেল, রিকশাসহ অন্যান্য যানবাহন আটক করে পুলিশ। এরপর সড়কের ওপরেই সেগুলো ফেলে রাখা হয়। বংশাল থানার সামনে, ইংলিশ রোড, ঢাকা, ১ মার্চ
পোশাকশ্রমিকদের বেতন ন্যূনতম ২৫ হাজার টাকা করার দাবিতে শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যায় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। জাতীয় প্রেসক্লাব এলাকা, ঢাকা, ১ মার্চ