একঝলক (২৯ নভেম্বর ২০২৬)

সকালে আকাশজুড়ে আলো–ছায়ার খেলা। প্রকৃতিতে যেন শীতের আগমনী বার্তা। মাউন্টেনিয়ারিং ভ্যালি, রাঙামাটি, ২৯ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
ধুন্দল ফুলের মধু খেতে ভিড় করেছে ভ্রমর। গোপালখালী, বটিয়াঘাটা, খুলনা, ২৯ নভেম্বর
যমুনা নদীর চরে লালন-পালন করা গরুর পাল চরাতে নিয়ে যাচ্ছেন তিনি। চর সরলিয়া, সোনাতলা, বগুড়া, ২৯ নভেম্বর
কেটে রাখা আমন ধান রোদে শুকাচ্ছেন এই কৃষক দম্পতি। চর সরলিয়া, সোনাতলা, বগুড়া, ২৯ নভেম্বর
শিশিরভেজা ভোরে কাঁধে বালতি নিয়ে ধানখেতের আল ধরে গন্তব্যে ছুটছেন এক পাহাড়ি তরুণ। কিনামনি ঘোনা, রাঙামাটি, ২৯ নভেম্বর
সকালের রোদে জলাশয়ে নেমেছে হাঁসের ঝাঁক। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ২৯ নভেম্বর
শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার কাছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা। এ সময় ২০ থেকে ২৫টি মোটরসাইকেল ও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। জাজিরা, শরীয়তপুর, ২৯ নভেম্বর
আসছে বিজয়ের মাস ডিসেম্বর। এ মাসে নানা আয়োজনে ব্যবহৃত হবে ছোট আকারের জাতীয় পতাকা। তাই কাপড়ের পতাকা তৈরিতে ব্যস্ত এক ব্যবসায়ী। জাহাজ কোম্পানি মোড়, রংপুর, ২৯ নভেম্বর
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে সকালে ঝলমলে রোদ ওঠায় স্বস্তি ফিরেছে জনজীবনে। তুলারডাঙ্গা, পঞ্চগড় , ২৯ নভেম্বর
রংপুর প্রেসক্লাবের সামনে সুতলি দিয়ে প্যাঁচানো বোমাসদৃশ একটি বস্তু ফেলে যায় দুর্বৃত্তরা। পরে সেটি উদ্ধার করে ঘিরে রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রেসক্লাবের সামনে, রংপুর, ২৯ নভেম্বর