একঝলক (২৫ সেপ্টেম্বর ২০২৫)

সবুজ পাতার মাঝে ফুটে আছে বুনো ফুল। দলদলি চা-বাগান, সিলেট, ২৫ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
সাইকেল নিয়ে দল বেঁধে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। মিঠাপুকুর, রংপুর, ২৫ সেপ্টেম্বর
পথের ধারে ফুটেছে লজ্জাবতী ফুল। মেজরটিলা, সিলেট, ২৫ সেপ্টেম্বর
রংপুরে কয়েক দিন ধরে চলছে গরমের দাপট। তৃষ্ণা মেটাতে নলকূপের পানি আঁজলা ভরে পান করছে এক শিক্ষার্থী। ভক্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিঠাপুকুর, রংপুর, ২৫ সেপ্টেম্বর
দুর্গাপূজা সামনে রেখে মণ্ডপে নেওয়া হচ্ছে প্রতিমা। চেলোপাড়া হরিবাসর মন্দির এলাকা, বগুড়া, ২৫ সেপ্টেম্বর
শুকিয়ে যাওয়া শোলমারী নদীর চরে মাছ ধরার নৌকা রেখে তার ওপর বসে জাল মেরামত করছেন মৎস্যজীবী। জলমা, বটিয়াঘাটা খুলনা, ২৫ সেপ্টেম্বর
আশ্বিন মাসের শুরুতে প্রকৃতিতে কুয়াশার দেখা মিলছে। ভোগতী, কেশবপুর, যশোর, ২৫ সেপ্টেম্বর
নদীর চরে ছোট্ট লাল কাঁকড়ার বিচরণ। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ২৫ সেপ্টেম্বর
ধানখেতে পোকার আক্রমণ ঠেকাতে কীটনাশক ছিটানো হচ্ছে। যদিও মাত্রাতিরিক্তি কীটনাশক ফসল ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বালিপাড়া, ত্রিশাল, ময়মনসিংহ, ২৫ সেপ্টেম্বর
গাড়ির পুরোনো টিউবে চড়ে পুকুরে ফোটা লাল শাপলা তুলে নিচ্ছে এক শিশু। পিয়ারপুর, ফরিদপুর, ২৫ সেপ্টেম্বর
পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণে জড়িতদের বিচার দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ চলছে। এ সময় সড়কে টায়ার জ্বালানো হয়। চেঙ্গী স্কয়ার, খাগড়াছড়ি, ২৫ সেপ্টেম্বর
শরতেও গরমে হাঁসফাঁস অবস্থা সবার। পানির পাইপে মুখ লাগিয়ে তৃষ্ণা নিবারণের চেষ্টায় একটি কাক। রেলস্টেশন, সিলেট, ২৫ সেপ্টেম্বর
পাইকারি বাজার থেকে পেঁয়াজ কিনে ভ্যানে করে নিয়ে যাচ্ছেন একজন। কালীঘাট, সিলেট, ২৫ সেপ্টেম্বর
হাওরের পাশে ফুটে আছে সফেদ কাশফুল। পড়ন্ত বিকেলে ঠেলাজাল দিয়ে হাওরের শান্তি পানিতে মাছ ধরছেন এক ব্যক্তি। ভাটি নানশ্রী, নিকলী, কিশোরগঞ্জ, ২৫ সেপ্টেম্বর
সকালবেলা করতোয়া নদীর তীরে জমে উঠেছে মাছের বাজার। চেলোপাড়া, বগুড়া, ২৫ সেপ্টেম্বর
খাগড়াছড়ি সদরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছে বান্দরবানের আদিবাসী শিক্ষার্থীরা। প্রেসক্লাবের সামনে, বান্দরবান, ২৫ সেপ্টেম্বর
রান্নার কাজে ব্যবহারের জন্য লাকড়ি নিয়ে যাচ্ছেন এক পাহাড়ি নারী। দীঘলছড়ি, রাঙামাটি, ২৫ সেপ্টেম্বর
গ্রামগঞ্জে শীতের আগমনী টের পাওয়া যাচ্ছে। প্রস্তুতি হিসেবে কাঁথা তৈরি করছেন এক গৃহবধূ। নিখুরদী, গেরদা, ফরিদপুর, ২৫ সেপ্টেম্বর
রাতের বৃষ্টিতে ভেজার পর সকালের রোদে শাবককে সঙ্গে নিয়ে শরীর শুকিয়ে নিচ্ছে মা বানর। কাপ্তাই আগরবাগান, রাঙামাটি, ২৫ সেপ্টেম্বর
দুয়ারে কড়া নাড়ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শেষ মুহূর্তে বিপণিবিতানে জমে উঠেছে কেনাকাটা। তালতলা বাজার, রংপুর, ২৫ সেপ্টেম্বর
গাছের গায়ে বেড়ে উঠেছে ‘ব্যাঙের ছাতা’। জীবতলি হেডম্যানপাড়া, রাঙামাটি, ২৫ সেপ্টেম্বর
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় সবার জন্য বিনা মূল্যে চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়। চরগড়গড়ি, ঈশ্বরদী, পাবনা, ২৫ সেপ্টেম্বর
দুর্গাপূজা উপলক্ষে শেষ সময়ে প্রতিমা সাজানোর ব্যস্ততা মন্দির ও মণ্ডপে। গোবিন্দবাড়ি মন্দির, গোপালপুর, পাবনা, ২৪ সেপ্টেম্বর
নিজের তৈরি বাসায় বসে আছে বাবুই পাখিটি। গাড়ারণ, শ্রীপুর, গাজীপুর, ২৫ সেপ্টেম্বর
স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। বড়খাপন ইউনিয়ন পরিষদ–সংলগ্ন বাজারে। কলমাকান্দা, নেত্রকোনা, ২৫ সেপ্টেম্বর