একঝলক (২৭ জুন ২০২৬)

নিজের খেতে চাষ করা আদা হাটে বিক্রি করতে এসেছেন এই পাহাড়ি চাষি। ঘাগড়া, রাঙামাটি, ২৭ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
অসময়ে তরমুজের চাষ করে সফল হয়েছেন কৃষক শাহজাহান আলী। খেত থেকে তরমুজ তুলে এনে পথের ধারেই বিক্রি করছেন তিনি। গুড়বিশা, কাহালু, বগুড়া, ২৭ জুন
মাঠে আমন ধানের বীজতলা তৈরি করে বাড়িতে ফিরছেন কৃষকেরা। কইগাড়ি, বগুড়া, ২৭ জুন
সবজিখেতে রাখা বাঁশের খুঁটিতে বসে জিরিয়ে নিচ্ছে লাল ফড়িং। লটিয়া, হোমনা, কুমিল্লা, ২৭ জুন
বাড়ির পাশে গ্রামীণ পাকা সড়কে তিন চাকার খেলনা গাড়ি চালিয়ে দুরন্তপনায় মেতে উঠেছে শিশুরা। শোলাকুন্ডু, কানাইপুর, ফরিদপুর, ২৭ জুন
প্রক্রিয়াজাত করা করা পাটের আঁশ ভ্যানে সাজিয়ে কারখানায় নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। কানাইপুর, ফরিদপুর, ২৭ জুন
মধুপুর থেকে ট্রাকে করে এসেছে আনারস। শ্রমিকেরা সেই আনারস নামিয়ে রাখছেন আড়তে। বালুরঘাট, বরিশাল, ২৭ জুন
বর্ষা এলেই বাড়ে মাছ ধরার জালের চাহিদা। ক্রেতাদের আকর্ষণে দোকানের সামনে টানিয়ে রাখা হয়েছে জাল। সুরমা মার্কেট, সিলেট, ২৭ জুন
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি সিন্দুকে মিলল ৪৩ বস্তা টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। পাগলা মসজিদ চত্বর, কিশোরগঞ্জ, ২৭ জুন
পাইকারি বাজার থেকে পেঁয়াজ–রসুন কিনে নিয়ে যাওয়ার পথে গরমে ঘেমে একাকার এই শ্রমিক। বন্দরবাজার, সিলেট, ২৭ জুন