ঐতিহাসিক মহাপীঠ শ্রীশ্রী মা ভবানী মন্দির দর্শনে এসে স্মৃতি ধরে রাখতে মুঠোফোনে ছবি তুলছে এক পরিবার। ভবানীপুর, শেরপুর,বগুড়া, ২১ অক্টোবরবিক্রির জন্য বাজারে নেওয়া হচ্ছে আখের গুড়। রেলগেট, মহেন্দ্রপুর, পাবনা, ২১ অক্টোবর
বিজ্ঞাপন
সড়কের ধারে জলাধারে কাদা ঘেঁটে দেশি প্রজাতির মাছ শিকারে নেমেছেন একদল মানুষ। আমিনপুর, শেরপুর, বগুড়া, ২১ অক্টোবরখাবারের খোঁজে হাওরের পানিতে নেমেছে হাঁসগুলো। বাউয়ারকান্দি, সিলেট, ২১ অক্টোবরশীত আসার আগেই লেপ-তোশকের দোকানে ব্যস্ততা বাড়তে শুরু করেছে। দৌলতপুর, খুলনা, ২১ অক্টোবরকমে আসা হাওরের পানিতে ঠেলা জাল দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। চামাউড়াকান্দি হাওর, সিলেট, ২১ অক্টোবরগরুকে ঘাস খাওয়াচ্ছেন রাখাল। শিরোমনি, খুলনা, ২১ অক্টোবরকোমরতাঁতে কাপড় বুনতে ব্যস্ত এক বম নারী। কানাপাড়া, বান্দরবান, ২১ অক্টোবরনাতনির বায়না মেটাতে কাঁধে নিয়ে বাজারে যাচ্ছেন নানা। সুন্দরগঞ্জ, গাইবান্ধা, ২১ অক্টোবরগ্রামীণ পথে ছাতা মাথায় বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। তংপ্রুপাড়া, বান্দরবান, ২১ অক্টোবরপাটখড়ি বিক্রি করার প্রস্তুতি নিচ্ছেন কৃষক। দেউতি, পীরগাছা, রংপুরভবনের পাশে ফুটে আছে মোরগ ফুল বা মোরগঝুঁটি ফুল। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২১ অক্টোবরকচুরিপানার ফুলে মধু আহরণে মৌমাছির ওড়াউড়ি। মানরা, মানিকগঞ্জ, ২১ অক্টোবরবাড়ির উঠানে বাঁশের পলো তৈরি করছেন এক ব্যক্তি। পলো তৈরি করে সংসার চলে তাঁর। বোকাইল, গেরদা, ফরিদপুর, ২১ অক্টোবরমাছ শিকারের জন্য হাওরের পানিতে চাঁই ফেলছেন এক ব্যক্তি। ইটনা হাওর, কিশোরগঞ্জ,২১ অক্টোবরশীতের আগাম সবজি বাজারে এলেও দাম আকাশছোঁয়া। সকাল বাজার, জামালপুর, ২১ অক্টোবরসবুজ ধানের মাঠে সূর্যের ঝিলিক। ত্রিশাল, ময়মনসিংহ, ২১ অক্টোবরশীতের আগমনে গাছিরা ব্যস্ত হয়ে পড়েছেন খেজুরগাছ থেকে রস আহরণের প্রস্তুতিতে। বোকাইল, গেরদা, ফরিদপুর, ২১ অক্টোবরবিক্রির জন্য সাজানো হচ্ছে সুপারি। কামালপুর বাজার, মৌলভীবাজার,২১ অক্টোবর