ওড়না বুনছেন এক পাহাড়ি নারী। বাহারি রঙের নানা ধরনের নকশায় এ ওড়না বুনেন তিনি। খামারপাড়া, রাঙামাটি, ১০ জানুয়ারিবিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হতে এখনো তিন দিন বাকি। এরই মধ্যে টঙ্গীর ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন মুসল্লিরা। বাটা গেট, টঙ্গী
বিজ্ঞাপন
সিলেট নগরের বিভিন্ন এলাকায় নতুন করে পানির পাইপ বসানোর কাজ করছে সিটি করপোরেশন। সড়কের পাশের মাটি খুঁড়ে বসানো হচ্ছে পাইপ। খুঁড়ে রাখা মাটিতে সংকুচিত হয়ে পড়েছে সড়ক। এতে মানুষ ও যানবাহন চলাচলে দেখা দিয়েছে ভোগান্তি। বন্দরবাজার, সিলেট, ১০ জানুয়ারি
বিজ্ঞাপন
পুরোনো ও বাতিল গাড়ি ক্রয় করে আনা হয় সিলেটের ঝালোপাড়ায়। এখানে বিক্রি করা হয় গাড়ির নতুন ও পুরোনো যন্ত্রাংশ। গাড়ি কেটে ব্যবহারযোগ্য যন্ত্রাংশ বের করা হয়। পরে এসব যন্ত্রাংশ বিক্রি হয় দোকানে। ঝালোপাড়া, সিলেট, ১০ জানুয়ারিগাছের ডাল বেয়ে উঠছে এক বানর ছানা। লাউয়াছড়া, কমলগঞ্জ, মৌলভীবাজার, ১০ জানুয়ারি হাওরে চলছে বোরো চাষ। ধান রোপণে ব্যস্ত কৃষকেরা। দক্ষিণ সুরমা দোবাগীর হাওর, সিলেট, ১০ জানুয়ারিশীতে লেপ-তোশকের চাহিদা বাড়ে। লেপ-তোশক তৈরির উপকরণ হচ্ছে তুলা। ঢাকা থেকে আনা হয়েছে এ তুলা। লেপ-তোশকের দোকানের সামনে ট্রাক থেকে তুলা নামাচ্ছেন কারিগরেরা। দক্ষিণ সুরমার শিববাড়ি, সিলেট, ১০ জানুয়ারিনিজের তৈরি ভাস্কর্যে রং করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলার এক শিক্ষার্থী। খুলনা বিশ্ববিদ্যালয়, ১০ জানুয়ারিখেজুরগাছ রসের জন্য প্রস্তুত করছেন গাছি হাসনাত। এরপর বসানো হবে হাঁড়ি। প্রতি হাঁড়িতে তিন থেকে চার লিটার রস পেয়ে থাকেন তিনি। প্রতি হাঁড়ি রস ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি করেন তিনি। ধুমচর, বাবুগঞ্জ উপজেলা, ১০ জানুয়ারিশীতের সকালে মাঠের রোদে ধান শুকাতে দেওয়া হবে। তাই রোদের অপেক্ষায় মেয়ে ও মা বসে আছেন উঠানে। আমিরগঞ্জ এলাকা, চরবাড়িয়া ইউনিয়ন, ১০ জানুয়ারিসকালের মিষ্টি রোদে কোলের শিশুকে নিয়ে বসে আছেন এক নারী। ইসলামবাগ, রংপুর, ১০ জানুয়ারিদীর্ঘদিন ধরে চলছে খুলনার শেরেবাংলা সড়কটি পুনর্নির্মাণের কাজ। সড়কের ধুলা ওড়া বন্ধ করতে পানি ছিটানো হচ্ছে। নিরালা, খুলনা, ১০ জানুয়ারিঢাকা–সিলেট মহাসড়কে চলছে পুলিশের তল্লাশি। সুলতানা কামাল সেতু, ভাঙ্গাপ্রেস মোড়, ঢাকা, ১০ জানুয়ারিকলকারখানার আবর্জনা ও দূষিত পানি এসে মিশেছে শীতলক্ষ্যা নদীতে। সুলতানা কামাল সেতু, ঢাকা, ১০ জানুয়ারিঢাকা-সিলেট মহাসড়কে মাঝখানে রয়েছে বিদ্যুতের খুঁটি। যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। কাজলা, ডেমরা, ঢাকা, ১০ জানুয়ারিনিষেধাজ্ঞা অমান্য করে বিক্রি করা হচ্ছে যানবাহনে হাইড্রোলিক হর্ন। উচ্চমাত্রার শব্দ সৃষ্টিকারী এ হর্ন অবাদে বিক্রি হচ্ছে। ধোলাইখাল, পুরান ঢাকা, ১০ জানুয়ারিযমুনার চরে মহিষের পাল নিয়ে যাচ্ছেন রাখালেরা। চর বাটিয়া, সারিয়াকান্দি, বগুড়া, ১০ জানুয়ারিরংপুরে পাবলিক লাইব্রেরি হলে প্রথমা প্রকাশনের আয়োজনে ছয় দিনব্যাপী ‘রংপুর বইমেলা’ শুরু হয়েছে। প্রথম দিনে বইপ্রেমীদের ভিড়। রংপুর, ১০ জানুয়ারিডালে বসেছে সুদূর থেকে আসা পরিযায়ী পাখিরা। দানাপাটুলী, কিশোরগঞ্জ, ১০ জানুয়ারিশীতকালে ফুটেছে বসন্তের শিমুল ফুল। সালুটিকরঘাট, গোয়াইনঘাট, সিলেটে, ১০ জানুয়ারিযমুনার চরে পুরোনো নৌকা মেরামতে ব্যস্ত কারিগরেরা। নৌকাটি মেরামতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হবে। কুঁড়িপাড়া চর, সারিয়াকান্দি, বগুড়া, ১০ জানুয়ারিস্টেশন থেকে ট্রেন ছেড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে হাতল ধরে ঝুলে পড়েছেন অনেক যাত্রী। ময়মনসিংহ রেলস্টেশন, ১০ জানুয়ারিবাড়ির উঠানে পরিষ্কার করা হচ্ছে গাজর। বস্তায় করে তা পাঠানো হবে সবজির মোকামগুলোয়। ভাড়ইমারী, ঈশ্বরদী, পাবনা, ১০ জানুয়ারিসারা বছরই সিলেটের বিভিন্ন নদ-নদী থেকে উত্তোলন করা হয় বালু। নৌকায় করে সে বালু বিক্রির জন্য রাখা হয় নদীর তীরে। বালু নামানোর কাজে ব্যস্ত দুই শ্রমিক। সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ১০ জানুয়ারিবরিশাল নগরের লঞ্চঘাট এলাকায় একটি মিষ্টির দোকানে ক্রেতা–বিক্রেতাদের বাগ্বিতণ্ডাকে কেন্দ্র করে ভাঙচুর করা হয়েছে দোকান। উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে তা নিয়ন্ত্রণে আনে। কিছু সময়ের জন্য লঞ্চঘাট এলাকার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। লঞ্চঘাট, বরিশাল, ১০ জানুয়ারিবগুড়ার পেটস কেয়ার টিমের আয়োজনে বিড়াল প্রদর্শনী ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন। সেখানে বিভিন্ন জাতের বিড়াল প্রদর্শনীতে আনা হয়। জেলা পরিষদ মিলনায়তন, বগুড়া, ১০ জানুয়ারিকনটেইনার ডিপোতে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা কনটেইনার পরিষ্কার করছেন এক শ্রমিক। হালিশহর, চট্টগ্রাম, ১০ জানুয়ারিসমুদ্রে পুরোদমে চলছে মাছ ধরা। এসব মাছ পরিবহনে ব্যবহৃত হয় প্লাস্টিকের ঝুড়ি। সে ঝুড়িতে রং করছেন এক শ্রমিক। পতেঙ্গা, চট্টগ্রাম, ১০ জানুয়ারি