একঝলক (২৯ জুলাই, ২০২৩)

বিক্রির জন্য পাট নিয়ে হাটে যাচ্ছেন দুই ব্যক্তি। গোয়ালন্দ-ফরিদপুর আঞ্চলিক সড়ক, বাহাদুরপুর, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৯ জুলাই
 ছবি: এম রাশেদুল হক
রঙিন বরফকুচির স্বাদ নিচ্ছে দুই শিশু। হাউজিং বাজার, খুলনা, ২৮ জুলাই
ফেরি করে কাঁচা খেজুর বিক্রি করছেন এক বিক্রেতা। প্রতি কেজির দাম ২৮০ থেকে ৩০০ টাকা। রেলওয়ে স্টেশন, কুমিল্লা, ২৮ জুলাই
ঘাসফুলের ডগায় বসেছে ঘাসফড়িং। মডার্ন মোড়, রংপুর, ২৮ জুলাই
পানিতে পাটের আঁশ ছাড়িয়ে বিলের পাড়ে নিয়ে আসছেন এক কৃষক। বাঘের টিলা, চরমাধবদিয়া, ফরিদপুর, ২৯ জুলাই
গ্রামে গ্রামে ঘুরে জুতা–স্যান্ডেল বিক্রি করতে বেরিয়েছেন এক ফেরিওয়ালা। বাঘের টিলা, চরমাধবদিয়া, ফরিদপুর, ২৯ জুলাই
পবিত্র আশুরা উপলক্ষে গোয়ালন্দ ইমামবাড়া শরিফের উদ্যোগে শোকমিছিল বের হয়। মিছিলটি ইমামবাড়া শরিফ থেকে বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক ঘুরে আবার ইমামবাড়া শরিফে গিয়ে শেষ হয়। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৯ জুলাই
বিক্রির জন্য বাজারে আনা হয়েছে আখ। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ২৯ জুলাই
প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তাই রোগীর চাপ সামলাতে সাধারণ ওয়ার্ডেও ডেঙ্গু রোগীর চিকিৎসাসেবা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, ২৯ জুলাই
রাত পোহালেই চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন। কেন্দ্রগুলোয় নির্বাচনী ভোটের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। চট্টগ্রাম নগরের জিমনেসিয়াম, ২৯ জুলাই