ফুলে জমে আছে শিশিরবিন্দু। চিংম্রং বৌদ্ধমন্দির এলাকা, কাপ্তাই, রাঙামাটি, ২৪ সেপ্টেম্বরবৃষ্টির মধ্যে ছাতা মেলে মোটরসাইকেলে করে সন্তানকে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন এক অভিভাবক। মামুদপুর, ফরিদপুর, ২৪ সেপ্টেম্বর
কাপ্তাই হ্রদের তীরে মরা গাছের ডালে বসে আছে তিনটি শালিক পাখি। সীতা পাহাড়, কাপ্তাই, রাঙামাটি, ২৪ সেপ্টেম্বরবিল থেকে শাপলা তুলে বাজারে বিক্রি করছেন এক বিক্রেতা। পশ্চিম খাবাসপুর, ফরিদপুর, ২৪ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
মেঘে ঢাকা সকালের ফাঁকা সড়কে শিশু নিয়ে বেরিয়েছেন এক ব্যক্তি। বুড়াইল, রংপুর, ২৪ সেপ্টেম্বরসবজি বাগানের মাচায় বসে আছে একটি বুলবুলি পাখি। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ২৪ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
নৌকাবাইচে অংশ নিতে ইঞ্জিনচালিত নৌকার পেছনে বেঁধে নেওয়া হচ্ছে বাইচের নৌকা। চাঁদনীঘাট, সিলেট, ২৪ সেপ্টেম্বরডেঙ্গু ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে তিন গুণ বেশি রোগী চিকিৎসাধীন। মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ, ২৪ সেপ্টেম্বররোদের মধ্যে ইটভাঙার কাজে ব্যস্ত শ্রমিক। শিববাড়ি, সিলেট, ২৪ সেপ্টেম্বরধানখেতের আল ধরে পাটকাঠি শুকাতে সাজিয়ে রাখা হয়েছে। আইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ২৪ সেপ্টেম্বরসকালে কাজীবাছা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে নেমেছেন জেলেরা। কিসমত ফুলতলা, বটিয়াঘাটা, খুলনা, ২৪ সেপ্টেম্বরমহাসড়কজুড়ে চলছে ব্যাটারিচালিত তিন চাকার রিকশা। চৌমাথা, বরিশাল, ২৪ সেপ্টেম্বরবৃষ্টির মধ্যে যাত্রী নিয়ে চলছেন রিকশাচালক। রয়েল মোড়, খুলনা, ২৪ সেপ্টেম্বর নিম্নচাপের প্রভাবে রাজধানীতে সারা দিনই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ফার্মগেট, ঢাকা, ২৪ সেপ্টেম্বরবরিশাল থেকে আসা আমড়ার বস্তা গুদামে রাখছেন শ্রমিক। সিটি বাজার, রংপুর, ২৪ সেপ্টেম্বরনিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টিতে বুড়িগঙ্গা নদীতে ভোগান্তি নিয়ে চলাচল। শ্যামবাজার ঘাট, ঢাকা, ২৪ সেপ্টেম্বরনিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে তিন চাকার যান। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৪ সেপ্টেম্বর।সাপ্তাহিক ছুটির আগের দিন শেষ কর্মদিবসে রাজধানীর সড়কে যানজট। সায়েন্স ল্যাব, ঢাকা, ২৪ সেপ্টেম্বর ভ্যানে সিলভারের বড় পাত্রে মাছের পোনা নিয়ে তা বিক্রি করতে বের হয়েছেন বিক্রেতা। নিখুরদি, গেরদা, ফরিদপুর, ২৪ সেপ্টেম্বরজুমে কাজ করার সময় বন্য শূকরের আক্রমণে আহত হন খামলো ম্রো ও তাঁর মেয়ে সংতান ম্রো। হাসপাতালে চিকিৎসাধীন খামলো ম্রো। সদর হাসপাতাল,বান্দরবান, ২৪ সেপ্টেম্বর