একঝলক (১৫ নভেম্বর ২০২৩)

নির্বাচন কমিশনের সামনে বিজিবির টহল। নির্বাচন ভবন এলাকা, আগারগাঁও, ঢাকা, ১৫ নভেম্বর
ছবি: সাজিদ হোসেন
বিএনপির ডাকা পঞ্চম দফার অবরোধের প্রথম দিনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের কাছে পুলিশের সতর্ক অবস্থান। নয়াপল্টন, ঢাকা, ১৫ নভেম্বর
টিসিবির পণ্য কিনতে নিম্ন আয়ের মানুষের ভিড়। মিরপুর বুদ্ধিজীবী সড়ক, ঢাকা, ১৫ নভেম্বর
হাওর থেকে ছন নিয়ে বাড়ি নিয়ে ফিরছেন এক নারী। এই ছন দিয়ে ঘর ও বেড়া তৈরি করা হয়। বুড়দেও, কোম্পানীগঞ্জ, সিলেট, ১৫ নভেম্বর
ভ্যানে করে কতবেল বিক্রি করছেন বিক্রেতা। আকারভেদে প্রতিটি কতবেলের দাম ২০ থেকে ৪০ টাকা। জিন্দাবাজার, সিলেট, ১৫ নভেম্বর
কাপ্তাই হ্রদে মাছ ধরছে এক শিশু। তাঁর জালে আটকা পড়েছে পুঁটি ও চাপিলা মাছ। কাটাছড়ি, রাঙামাটি, ১৫ নভেম্বর
অবরোধে বাস চলাচল কমে গেছে। এই সুযোগে বাস পরিষ্কার করছেন এক শ্রমিক। সোনাডাঙ্গা বাস টার্মিনাল, খুলনা, ১৫ নভেম্বর
খেত থেকে মুলা তুলে ধুয়ে পরিষ্কার করে তা শুকাতে দিচ্ছেন চাষিরা। মোলংহাট, মিঠাপুকুর, রংপুর, ১৫ নভেম্বর
বাড়ির উঠানে বসে জাল থেকে মাছ ছাড়াচ্ছেন এক গৃহিণী। আমড়া গোহাইল, নন্দীগ্রাম, বগুড়া, ১৫ নভেম্বর
শীতকালে গাছিরা মাটির হাঁড়িতে খেজুরের রস সংগ্রহ করেন। তাই এই সময়ে মাটির হাঁড়ির চাহিদা বাড়ে। মাটির হাঁড়ি তৈরি করে তা বিক্রি করেন নীতীশ চন্দ্র পাল। প্রতিটি হাঁড়ি পাইকারিতে ২৫ টাকায় বিক্রি করেন তিনি। আমড়া গোহাইল, নন্দীগ্রাম, বগুড়া, ১৫ নভেম্বর
বাড়ির উঠানে বসে মাটির পাত্র তৈরি করছেন পাতাশি রানী পাল। পর এই পাত্র পুড়িয়ে স্থানীয় হাটে বিক্রি করবেন তিনি। প্রতিটি পাত্র খুচরায় ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করা হয়। আমড়া গোহাইল, নন্দীগ্রাম, বগুড়া, ১৫ নভেম্বর
নিজের খেত থেকে বরবটি তুলে তা বিক্রির জন্য ভ্যানে তুলছেন এক ব্যক্তি। বলদিপুকুর, মিঠাপুকুর, রংপুর ১৫ নভেম্বর
সকালে বৈদ্যুতিক তারের ওপর বসে আছে কয়েকটি বক। মাধবপাশা বাজার, বাবুগঞ্জ উপজেলা, বরিশাল, ১৫ নভেম্বর
পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ১৪ কেজি ওজনের কাতলা মাছটি। মাছটি আজ সকালে স্থানীয় এক মাছ ব্যবসায়ী কিনে নেন। পরে তিনি মাছটি ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রাখেন। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৫ নভেম্বর