একঝলক (২৩ ফেব্রুয়ারি ২০২৩)

ফেনীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানের সারিতে দাঁড়িয়ে ক্রেস্ট ও সাটিফিকেট নিচ্ছে শিক্ষার্থীরা। গিরিশ অক্ষয় একাডেমি, ফেনী, ২৩ ফেব্রুয়ারি।
 ছবি: আমজাদ হোসাইন
হ্যাচারি থেকে মাছের পোনা নিয়ে খুলনা থেকে বাগেরহাটে ভ্যানে করে বিক্রি করতে নিয়ে চলেছেন পোনা ব্যবসায়ী। সোনাডাঙ্গা বাইপাস, খুলনা, ২৩ ফেব্রুয়ারি।
গমখেতে ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়ছেন কৃষকেরা। ইঁদুরের অত্যাচার থেকে বাঁচতে খেতের বিভিন্ন স্থানে বাঁশের লাঠির মাথায় খড়ের মুঠো বেধে দিচ্ছেন তাঁরা। ইঁদুর ওই লাঠি বেয়ে মাথায় ওঠার পর খড়ের স্তূপে খাবার না পেয়ে ফিরে যাচ্ছে। এ পদ্ধতি অবলম্বন করে ভালো ফল পাচ্ছেন কৃষকেরা। নতুনপাড়া, উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৩ ফেব্রুয়ারি।
ভাঁট ফুল থেকে মধু আহরণ করছে ভ্রমর। গুলিয়ারপাড়া, কাহালু, বগুড়া, ২৩ ফেব্রুয়ারি।
শর্ষে মাড়াইয়ে ব্যস্ত চাষিরা। মিঠাপুকুর, রংপুর, ২৩ ফেব্রুয়ারি।
রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আমের গাছে থোকায় থোকায় মুকুল এসেছে। পোকার আক্রমণ থেকে রক্ষা করতে ওষুধ ছিটাচ্ছেন এক চাষি। মিঠাপুকুর, রংপুর, ২৩ ফেব্রুয়ারি।
শিক্ষার্থীদের কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে সার্টিফিকেট হাতে সেলফি তুলছে শিক্ষার্থীরা। জেলা শিল্পকলা একাডেমি, পটুয়াখালী, ২৩ ফেব্রুয়ারি।
ক্ষতি পোষাতে তরমুজ ছেড়ে ধান চাষ করছেন আবুল কালাম। নিজের জমিতে কীটনাশক ছিটাচ্ছেন তিনি। বটিয়াঘাটা, খুলনা, ২৩ ফেব্রুয়ারি।
সিলেটের সুরমা নদীতে এখন পানি কম। স্রোতহীন নদীর পাশে জাল দিয়ে মাছ ধরছেন মৎস্যজীবীরা। সিলেট, ২৩ ফেব্রুয়ারি
শিমুল ফুলের মধু ও কেশর খাচ্ছে কাঠশালিক। ফুলতলা মঠ, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ২৩ ফেব্রুয়ারি
বিক্রির জন্য আঁটি করা হচ্ছে ঝাড়ু ফুল। নানিয়ারচর, রাঙামাটি, ২৩ ফেব্রুয়ারি
শাহজাহান মোল্লা ও কারিমা বেগম সম্পর্কে দেবর-ভাবি। তাঁরা পারিবারিকভাবে তরমুজ চাষ করেন। জমিতে তরমুজের চারা রোপণ করছেন দুজন। দেবীতলা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ২৩ ফেব্রুয়ারি
ফেনী জি এ একাডেমি স্কুলে আজ বৃহস্পতিবার শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ফেনী, ২৩ ফেব্রুয়ারি
দা, বঁটি, খুন্তি, পাচনসহ কামারের তৈরি গৃহস্থালি পণ্য রিকশাভ্যানে করে ফেরি করেন আবদুল জলিল। প্রতিটির দাম ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। মিঠাপুকুর, রংপুর, ২৩ ফেব্রুয়ারি