খাবারের সন্ধানে গাছে ঠোকর মেরে কাঠঠোকরার অভিযান। আফিল গেট, ফুলতলা, খুলনা, ১০ জুনবৃষ্টিতে সড়কে জমে থাকা পানির কারণে ভোগান্তিতে পথচারীরা। মালিবাগ, ঢাকা, ১০ জুনবৃষ্টিভেজা শ্বেত কাঞ্চন ফুল। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১০ জুনফুটবল বিশ্বকাপ ঘিরে বাড়ছে সমর্থকদের উন্মাদনা। প্রিয় দলের জার্সি, পতাকা ও বিভিন্ন সামগ্রী কিনতে রাজধানীর গুলিস্তানের ক্রীড়াসামগ্রীর দোকানগুলোতে জমছে ভিড়। গুলিস্থান, ঢাকা, ১০ জুন
বিজ্ঞাপন
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে তীক্ষ্ম দৃষ্টিতে শিকারের দিকে তাকিয়ে আছে মাছরাঙা পাখিটি। লেমুছড়ি, রাঙামাটি, ১০ জুনসিলেট নগরের চৌহাট্টা এলাকায় সড়কের এক পাশ দখল করে এভাবেই গাড়ি রাখা হয়। তাতে সড়কে চলাচলের পথ যায় কমে। চৌহাট্টা, সিলেট, ১০ জুন
বিজ্ঞাপন
বাড়ির সামনে বাগানের ছায়ায় বসে কাঁথা সেলাই করছেন এই গৃহবধু। ধোপাকান্দি, ফরিদপুর, ১০ জুনসিলেট নগরের অনেক বাসাবাড়ি ও রেস্টুরেন্টে গ্যাস–সংযোগ নেই। এসব এলাকায় চুলায় এলপিজির পাশাপাশি লাকড়ি ব্যবহার হয়। দোকান থেকে লাকড়ি কিনে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। টিলাগড়, সিলেট, ১০ জুনসারা বছর মাটির তৈজস বিক্রি করে সংসার চলে পাল সম্প্রদায়ের মানুষের। মৌসুম সামনে রেখে বাড়ির উঠানে পিঠার ছাঁচ তৈরি শেষে রোদে শুকাচ্ছেন তিনি। বাহিরদিয়া, ফরিদপুর, ১০ জুন গজারির বনের ভেতর একপাল গরু চড়াতে নিয়ে যাচ্ছেন এক কৃষক। টেংরা, শ্রীপুর, গাজীপুর, ১০ জুনপাহাড় কেটে রাঙামাটি পৌরসভার ড্রেন নির্মাণের পর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এলাকা। ভারী বৃষ্টিতে বড় ধরনের পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। নতুন পাড়া, রাঙামাটি, ১০ জুনগাছে ঝুলছে দেশীয় ফল কামরাঙা। ছোটরা, কুমিল্লা, ১০ জুনটাঙ্গাইলের মধুপুর থেকে আনারস এনে পাইকারি বিক্রির জন্য বাজারে নেওয়া হচ্ছে। টাউন হলের সামনে, রংপুর, ১০ জুনমাছের বংশবিস্তার, বেড়ে ওঠা ও টেকসই আহরণের জন্য বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা ১১ জুন শেষ হচ্ছে। তাই জেলেরা জাল গুছিয়ে সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। রসুলপুর, বরিশাল, ১০ জুনপথের ধারে যন্ত্রের সহায়তায় বোরো ধান মাড়াইয়ে ব্যস্ত একদল কৃষক। আতাইল, বগুড়া, ১০ জুনশায়েস্তাবাদ ইউনিয়ন থেকে আসা জাম বিক্রির জন্য ভ্যানে সাজিয়ে রাখছেন বিক্রেতা। সদর রোড, বরিশাল, ১০ জুনগাছের ডালে কাঠবিড়ালি। অরণ্য কুঠির, পানছড়ি, খাগড়াছড়ি, ১০ জুনটিফিনের ফাঁকে বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলায় মেতে উঠেছে শিক্ষার্থীরা। গোয়ালচামট সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়, ফরিদপুর, ১০ জুনজলাশয়ের পাশে শিকারের অপেক্ষায় চুপটি করে দাঁড়িয়ে আছে বক। জয়রা, মানিকগঞ্জ, ১০ জুনপঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় সীমান্তে ‘পুশ ইন’ ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি সদস্যরা। ধাক্কামারা, পঞ্চগড়, ১০ জুনসেদ্ধ করার পর রোদে শুকানো হচ্ছে মেহগনি কাঠ। পরবর্তী ধাপে ভাপে আর্দ্রতা দূর করে কাঠকে আরও মজবুত ও টেকসই করা হবে। আফিল গেট, ফুলতলা,খুলনা, ১০ জুনসংসারের চাকা সচল রাখতে ইটভাটায় কঠোর পরিশ্রম করেন তিনি। ইট তৈরির পাশাপাশি পরিবহনের জন্য ভ্যানও চালাতে হয় তাঁকে। চাঁদের হাট, চরঘোষপুর, হিমাইতপুর, পাবনা, ১০ জুন