একঝলক (২৪ ফেব্রুয়ারি ২০২৩)

বসন্তে ফুটেছে শিমুল ফুল। শিমুলগাছের ডালে জোড়ায় জোড়ায় বসে আছে পাখি। বুড়িচং, কুমিল্লা, ২৪ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
প্রাকৃতিক দুর্যোগে কপোতাক্ষ নদের দুই পাড়ে বেহাল বাঁধ। পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাঁধ রক্ষার জন্য জিও ব্যাগে বালু ভরে মেরামতের কাজ করছেন শ্রমিকেরা। গোবিন্দপুর, কয়রা, খুলনা, ২৪ ফেব্রুয়ারি
নদীপথে নৌযানে আসা বালু ঝুড়িতে তুলে মাথায় করে নিয়ে ট্রাকে ভরছেন নারী-পুরুষ শ্রমিকেরা। প্রতিদিন সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে এ কাজ। একেকজন শ্রমিক দিনে আয় করেন সর্বোচ্চ ৭০০ টাকা। নদীবন্দর, দাউদকান্দি, কুমিল্লা, ২৪ ফেব্রুয়ারি
নাব্যতা–সংকটে শুকিয়ে গেছে কপোতাক্ষ নদ। চর পড়েছে নদীর বুকে। কপোতাক্ষের বুকে ফুটবল খেলায় মেতেছে একদল তরুণ। সুভদ্রকাঠি, কয়রা, খুলনা, ২৪ ফেব্রুয়ারি।
বসন্তে ফুটেছে পলাশ ফুল। ফুল থেকে মধু সংগ্রহ করছে একটি ভীমরাজ পাখি। রাঙামাটি, ২৪ ফেব্রুয়ারি
জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সনদ ও ক্রেস্ট হাতে সেলফি তুলছে একদল শিক্ষার্থী। জেলা শিল্পকলা একাডেমি, পিরোজপুর, ২৪ ফেব্রুয়ারি।
মিষ্টি আলুর বেশ ভালো ফলন হয়েছে। খেত থেকে আলু তুলে বিক্রির জন্য স্তূপ করে রাখছেন কৃষক ফরিদ উদ্দিন। সরিষাবাড়ী, জামালপুর, ২৩ ফেব্রুয়ারি