পদ্মা নদীতে জাগ দেওয়া পাটকাঠি থেকে আঁশ ছাড়ানোর কাজ চলছে। ফিলিপনগর, দৌলতপুর, কুষ্টিয়া, ১০ সেপ্টেম্বর‘ব্লিডিং হার্ট’ ফুলের ওপর জমেছে বৃষ্টির পানি। মিটিংগাছড়ি, রাঙামাটি, ১০ সেপ্টেম্বরসড়কের কাজের জন্য রাস্তায় খোঁড়াখুঁড়ি চলছে। এর মধ্যে বৃষ্টিতে সেই খোঁড়াখুঁড়ির মাটি কাদায় পরিণত হয়েছে। ফলে পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুবলগাড়ির সবজির বাজার, শেরপুর, বগুড়া, ১০ সেপ্টেম্বরপুকুরে মাছ ধরতে জাল ফেলছেন তিনি। ছয়ঘড়িয়া, বটিয়াঘাটা, খুলনা, ১০ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
হাটে বিক্রির জন্য পাট নিয়ে যাচ্ছেন কৃষকেরা। ইদিলপুর-মালঞ্চী সড়ক, একদন্ত, পাবনা, ১০ সেপ্টেম্বরধানের চারা মাথায় নিয়ে জমির আলপথ ধরে চলেছেন এক নারী। ছয়ঘড়িয়া, বটিয়াঘাটা, খুলনা, ১০ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন। সরকারি চাকরিপ্রত্যাশী অধিকার রক্ষা মঞ্চের ব্যানারে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়। রংপুর, ১০ সেপ্টেম্বরপথের ধারে ফুটেছে বুনো ফুল। বাঁশবাড়িয়া, কামারখন্দ, সিরাজগঞ্জ, ১০ সেপ্টেম্বরপাচারের সময় উদ্ধার করা শতাধিক প্যারাকিট প্রজাতির টিয়া পাখি অবমুক্ত করা হচ্ছে। পুলিশ সুপার কার্যালয়, বগুড়া, ১০ সেপ্টেম্বরপোষা হাতির গলায় মোটা রশি বেঁধে টেনে নেওয়া হচ্ছে গাছের গুঁড়ি। জুড়ী, মৌলভীবাজার, ১০ সেপ্টেম্বরফুটপাতে বিক্রির জন্য টাঙ্গাইলের মধুপুর থেকে আনা পেঁপে সাজাচ্ছেন এক বিক্রেতা। আলীপুর, ফরিদপুর সদর, ১০ সেপ্টেম্বরজুমখেত থেকে আনা ভুট্টার খোসা ছাড়ানো হচ্ছে। মানিকছড়িমুখ, রাঙামাটি, ১০ সেপ্টেম্বরগরমে বেড়েছে গামছার চাহিদা। পথে পথে ঘুরে গামছা বিক্রি করছেন এক ফেরিওয়ালা। কিনব্রিজ এলাকা, সিলেট, ১০ সেপ্টেম্বরবাড়ির উঠানে বসে ধান ঝাড়ছেন দুই নারী। পাঁচবাড়িয়া, বগুড়া, ১০ সেপ্টেম্বরবৈদ্যুতিক তারে দল বেঁধে বসেছে পাতি আবাবিল (বার্ন সোয়ালো) পাখি। পদ্মা ঘাট, বাংলাবাজার, পাবনা, ১০ সেপ্টেম্বরকলার মোচার ফুলের ওপর উড়ে এসে বসেছে ভিমরুল। নাথেরপেটুয়া, কুমিল্লা, ১০ সেপ্টেম্বরগাজীপুর সাফারি পার্কের বন্য প্রাণী হাসপাতালের কোয়ারেন্টিন কক্ষে প্রায় এক দশক ধরে বন্দী লেপার্ড। শ্রীপুর, গাজীপুর, ১০ সেপ্টেম্বরকাপড়ের তৈরি ফুল বিক্রি করতে এসেছেন ফেরিওয়ালা। মনোহর, রংপুর, ১০ সেপ্টেম্বরগোধূলিবেলায় ডিঙি নৌকায় বাড়ি ফিরছেন স্থানীয় বাসিন্দারা। চৈল্যাতির হাওর, কিশোরগঞ্জ, ৯ সেপ্টেম্বরকাজের খোঁজে শহরে এসেছেন দিনমজুরেরা। ট্রাফিক মোড়, পাবনা, ১০ সেপ্টেম্বর