একঝলক (২০ জানুয়ারি ২০২৫)

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) বাগানগুলো সেজেছে রংবেরঙের ফুলে। বার্ড প্রাঙ্গণ, কোটবাড়ী, কুমিল্লা, ২০ জানুয়ারি
ছবি: এম সাদেক
বিলাতি ধনেপাতার খেতে আগাছা পরিষ্কারে ব্যস্ত পাহাড়ি এক দম্পতি। ওয়াগগা তম্বপাড়া, কাপ্তাই, রাঙামাটি, ২০ জানুয়ারি
শীতের ভোরে কাজের খোঁজে আশপাশের এলাকা থেকে খুলনা শহরে আসছেন দিনমজুরেরা। মোস্তফার মোড়, খুলনা, ২০ জানুয়ারি
আড়িয়াল খাঁ নদের চরে চাষ করা কলাই শাক তুলতে ব্যস্ত নারীরা। চরাইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ২০ জানুয়ারি
শীতের সকালে সন্তানকে চাদরে ঢেকে নিয়ে হাঁটতে বেরিয়েছেন এক বাবা। লাইন বিল পাবলা, ডুমুরিয়া, খুলনা, ২০ জানুয়ারি
পথের পাশে রঙিন বুনো ফল। চরাইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ২০ জানুয়ারি
শীতের সকালে পথের ধারে ঘুমিয়ে আছেন দুই ব্যক্তি। রেলস্টেশন, সিলেট, ২০ জানুয়ারি
বারোমাসি কাঁঠাল বিক্রি করতে গ্রাম থেকে রাঙামাটি শহরে যাচ্ছেন চাষি। সরকারি কলেজ এলাকা, রাঙামাটি, ২০ জানুয়ারি
খাবারের খোঁজে মাটিতে নেমেছে দুটি ঘুঘু। রেলস্টেশন, সিলেট, ২০ জানুয়ারি
যমুনা নদীতে মাছ শিকারে নেমেছেন জেলেরা। সারিয়াকান্দি, বগুড়া, ২০ জানুয়ারি
চুরি হয়ে গেছে সড়ক বিভাজকের লোহার বেষ্টনী। চৌদ্দপায় মোহনপুর, রাজশাহী, ২০ জানুয়ারি
কীটপতঙ্গ শিকারের অপেক্ষায় ফিঙে পাখি। ধনতলা চরাঞ্চল, সারিয়াকান্দি, বগুড়া, ২০ জানুয়ারি
খেত থেকে মিষ্টিকুমড়া তুলে এনে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে। গঙ্গাচড়া তিস্তা সড়ক, রংপুর, ২০ জানুয়ারি
জাতীয় ফল কাঁঠালের গাছে এখন শোভা পাচ্ছে কাঁঠালের মুছি। কোটবাড়ী, কুমিল্লা, ২০ জানুয়ারি
তিস্তা নদীতে মাছ ধরছেন জেলেরা। গঙ্গাচড়া, রংপুর, ২০ জানুয়ারি
গ্রামাঞ্চলে শীতের সকালেই শুরু হয়ে যায় ব্যস্ততা। গায়ে চাদর জড়িয়ে মেঠো পথ ধরে দোকানে চলছেন এক প্রবীণ ব্যক্তি। সীমান্তবাজার, কোমরপুর, পাবনা, ২০ জানুয়ারি
কুয়াশামাখা শীতের সকালে পাইকারি বাজার থেকে ভ্যানে সবজি নিয়ে যাচ্ছেন একজন। শাহজালাল সেতু, সিলেট, ২০ জানুয়ারি
বিক্রির জন্য হাটে নিয়ে যাওয়া হচ্ছে পাট। বর্ষা মৌসুমে মজুত করে রাখা পাট এখন বিক্রি করছেন অনেক ব্যবসায়ী। বর্তমান বাজারে মানভেদে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ৩ হাজার ৪০০ টাকা থেকে ৩ হাজার ৯০০ টাকায়। সাতমাইল, ঈশ্বরদী-পাবনা মহাসড়ক, পাবনা, ২০ জানুয়ারি
’৬৯–এর গণ–অভ্যুত্থানে শহীদ আসাদের স্মরণে ৫৬তম আসাদ দিবস পালন করে শহীদ আসাদ পরিষদ বরিশাল শাখা। এ সময় তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্মরণ সভা শুরুর আগে গণ–অভ্যুত্থানের শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অশ্বিনী কুমার হল চত্বর, বরিশাল, ২০ জানুয়ারি
অ্যাক্রেলিক ও প্লাস্টিক পেইন্ট দিয়ে ৫০৪টি এ-ফোর সাইজের কাগজ পাশাপাশি সাজিয়ে প্রায় এক মাস কাজ করে ২০ ফুট দৈর্ঘ্য ও ১৭ ফুট প্রস্থের আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসির প্রতিকৃতি এঁকেছেন খুলনার বিএল কলেজের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র নয়ন মণ্ডল। এটা বাংলাদেশে কাগজে আঁকা মেসির সব থেকে বড় প্রতিকৃতি বলে দাবি করেন তিনি। সরকারি বিএল কলেজ, খুলনা, ২০ জানুয়ারি
খুলনা-সাতক্ষীরা মহাসড়কটি পুনর্নির্মাণের কয়েক দিনের মধ্যে আবার ভেঙে গেলে শুকনা মৌসুমে ধুলায় আচ্ছন্ন থাকে এলাকা। ভাঙার করণে যানবাহন চলাচলে হয় চরম ভোগান্তি। জিরো পয়েন্ট, খুলনা, ২০ জানুয়ারি
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব আয়োজনের অংশ হিসেবে শিশু–কিশোরদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশের জন্য জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এই টুর্নামেন্টে বালক দলের মধ্যকার উদ্বোধনী খেলার দৃশ্য। গোয়ালচামট মহিম ইনস্টিটিউশন মাঠ, ফরিদপুর, ২০ জানুয়ারি
পাবনা মানসিক হাসপাতাল ও মেডিকেল কলেজের মাঝের সড়ক এটি। এই সড়কে ইট ও বালুবাহী ট্রাক এবং অন্যান্য ভারী যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত উড়ছে ধুলা। গুরুত্বপূর্ণ সড়কটির আশপাশে বায়ুদূষণ চরম পর্যায়ে। মেডিকেল কলেজ সড়ক, হিমাইতপুর, পাবনা, ২০ জানুয়ারি
জলবায়ু পরিবর্তনের প্রভাবে খরা তীব্রতর হচ্ছে। শুষ্ক মৌসুমে সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর হার্ডপয়েন্টে পড়ে আছে নৌকা। এলাকাজুড়ে ধু ধু বালুচর। দীঘলকান্দি, সারিয়াকান্দি, বগুড়া, ২০ জানুয়ারি