ভাদ্রের গরমে হাঁসফাঁস অবস্থা। এই গরমে অনেকেই শরবত খেতে পছন্দ করেন। ঠান্ডা শরবত বিক্রির জন্য বরফ খণ্ড খণ্ড করে নিচ্ছেন জিহাদ হোসেন। টেম্পল সড়ক, বগুড়া, ১৩ সেপ্টেম্বরবিক্রির আশায় অ্যালুমিনিয়াম স্টিল ও ফাউন্ড্রি শিল্পে তৈরি বিভিন্ন ধরনের পণ্য সাজিয়েছেন নিলু মিয়া। চাঁদনী বাজার, বগুড়া, ১৩ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়কের পাশে খালের পানিতে বসানো ভেসাল জাল দিয়ে মাছ শিকার করছেন স্থানীয় এক জেলে। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৩ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
শালবনের ভেতর খাবারের খোঁজে একটি কানাকোয়া পাখি। রাজাবাড়ী, শ্রীপুর, গাজীপুর, ১৩ সেপ্টেম্বরআমড়া বাছাই করছেন ব্যাপারীরা। প্রতি মণ আমড়া আকার ও মান অনুযায়ী ৮ শ থেকে ১২ শ টাকায় বিক্রি করা হচ্ছে। এসব আমড়া পাঠানো হবে ঢাকা, চট্টগ্রামের বাজারে। আন্দাকুল, আটঘর-কুরিয়ানা, পিরোজপুর, ১৩ সেপ্টেম্বরগবাদিপশুর খাদ্য হিসেবে বাজার থেকে শুকনা খড় নিয়ে ঘোড়ার গাড়িতে করে বাড়িতে ফিরছেন এই ব্যক্তি। পানাপুকুর, গঙ্গাচড়া, রংপুর, ১৩ সেপ্টেম্বরকুমিল্লা নগরে মশার উপদ্রব বেড়েছে। মশা মারতে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটাচ্ছেন সিটি করপোরেশনের এক কর্মী। নিউমার্কেট, কুমিল্লা, ১৩ সেপ্টেম্বরবুনো হলুদ ফুলের মধুতে মজেছে কালো ভ্রমর। রায়েরমহল, খুলনা, ১৩ সেপ্টেম্বরথান কাপড় বিক্রি করতে গ্রামের পথে ছুটছেন ক্ষুদ্র ব্যবসায়ী শরিফুল ইসলাম। শুকানচকি, রংপুর, ১৩ সেপ্টেম্বরখালের পানিতে বরশি দিয়ে মাছ শিকার করছে দুই শিশু। বারোখাদা, ঈশান গোপালপুর, ফরিদপুর, ১২ সেপ্টেম্বর