নীলফামারীতে নারীর ক্ষমতায়নে বালিকাদের বাইসাইকেল শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। চৌরঙ্গী মোড় এলাকা, নীলফামারী, ৬ মার্চহাওরের পাশে খাল। সেই খালের পানি নিজেদের বোরা খেতে সেচ দিচ্ছেন এক তরুণ। নীলগাঁও এলাকা, সদর উপজেলা, সিলেট, ৬ মার্চ। রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের ইকবালপুরে সেতুটির মাঝামাঝি বড় একটি অংশ ভেঙে গেছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। ৬ মার্চখাদি (ওড়না) বুনছেন তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর এক গৃহবধূ। নিজের ব্যবহার্য খাদি ঘরে বোনেন কোমরতাঁতে। বাহারি রঙের নকশায় বোনা হয় এটি। ওয়াগ্গা মহাজনপাড়া, কাপ্তাই উপজেলা, রাঙামাটি, ৬ মার্চ।
বিজ্ঞাপন
করতোয়া নদীতে পানি কমেছে। নদীর হাঁটুপানি পার হয়ে জ্বালানির জন্য খড়ি নিয়ে বাড়ি ফিরছেন এক গৃহিণী। ফুলতলা, বোদা উপজেলা, পঞ্চগড়, ৬ মার্চগ্রামীণ শিশু। ফেরিওয়ালা থেকে কেনা ললিপপ খেতে পেয়ে মনভরা খুশি গ্রামের পাহাড়ি শিশুরা। হারাঙি গ্রাম, কাউখালী উপজেলা, রাঙামাটি, ৬ মার্চ।
বিজ্ঞাপন
গোমতী নদীতে এখন কোথাও হাঁটুপানি, কোথাও কোমরপানি। এই পানিতে দুরন্তপনায় মেতেছে একদল কিশোর। শুভপুর এলাকা, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ৬ মার্চ ধানখেতের ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা করতে বাঁশ ও পুরোনো টায়ার বেঁধে দিচ্ছেন এক চাষি। চাষির মতে, এই ঝুলিয়ে দেওয়া টায়ারগুলোকে ইঁদুর সাপ মনে করে। যার ফলে ধানখেতে ইঁদুরের উপদ্রব হয় না। দেহের গতি, বাবুগঞ্জ উপজেলা, ৬ মার্চ। অগ্নিকাণ্ডের ফলে বনের জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পুড়ে যায় বিভিন্ন প্রজাতির লতাগুল্ম। বনের প্রাণীগুলো জীবন বাঁচাতে লোকালয়ে এসে মানুষের হাতে মারা পড়ে। রাত আটটা, পটকা গ্রাম, শ্রীপুর, গাজীপুর, ৫ মার্চকক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরে (ক্যাম্প-১১) ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে দুই হাজারের বেশি রোহিঙ্গার বসতি। ধ্বংসস্তূপে লোকজনের ভিড়। ৬ মার্চ। চারদিকে বোরো ধানখেত। মধ্যখানে বুকসমান পানি। সেই পানিতে জাল পেতে দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি। বাকগুল হাওর, সদর উপজেলা, সিলেট, ৬ মার্চপাবনা-কুষ্টিয়ার মাঝে বয়ে চলা প্রমত্ত পদ্মা নদীর বেশির ভাগ অংশ এখন শুকিয়ে ধু ধু বালুচর। এর মাঝে চলাচলের একমাত্র মাধ্যম ঘোড়ার গাড়িতে জমি থেকে ফসল নিয়ে বাড়ি ফিরছেন কৃষক। চর সদিরাজপুর, পাবনা, ৬ মার্চ। বসন্তকালজুড়ে গাছে শোভা পাবে নানা ধরনের ফুল। পুরো বসন্তে ফুলে বিচরণ করে পাখিরা। শিমুল ফুলের ডালে বিচরণ করছে বুলবুলি। বাদাঘাট এলাকা, সদর উপজেলা, সিলেট, ৬ মার্চনদীর বুক থেকে তোলা হচ্ছে বালু ও মাটি। এসব পরিবহনের জন্য ব্যবহৃত এ গাড়িকে স্থানীয়ভাবে কুত্তা গাড়ি নামে ডাকা হয়। ধুলা উড়িয়ে চলছে তেমনই এক গাড়ি। পদ্মাঘাট, পাবনা, ৬ মার্চ। কুমিল্লার ওপর দিয়ে বয়ে যাওয়া একমাত্র নদী গোমতী। নদীতে এখন কোথাও হাঁটুপানি, কোথাও কোমরপানি। এই সুযোগে শৌখিন মৎস্যশিকারীরা বিভিন্ন ধরনের জাল নিয়ে নেমে পড়েছেন মৎস্য শিকারে। কেউ মাছ ধরছেন কুনিজাল দিয়ে আবার কেউ ধরছেন বেড়জাল দিয়ে। জলুয়াপাড়া এলাকা, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ৬ মার্চবীজ তৈরির জন্য কিছু পেঁয়াজের ফুল এভাবে সংরক্ষণ করেন কৃষক। সেই ফুলে উড়ছে বিভিন্ন পতঙ্গ। এসব পতঙ্গের মাধ্যমে পরাগায়ন ঘটে ফুলে। দোগাছি, পাবনা, ৬ মার্চ। সাশ্রয়ী মূল্যে খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএসের পণ্য কিনতে প্রতিদিন ভিড় বাড়ছে সাধারণ মানুষের। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল কিনছেন সাধারণ মানুষজন। কেউ সঙ্গে করে নিয়ে এসেছেন কোলের শিশু। লাইনে দাঁড়িয়ে আছেন প্রবীণ ব্যক্তিরাও। মদিনা মার্কেট এলাকা, সিলেট, ৬ মার্চহিট স্ট্রোক থেকে বাঁচাতে মুরগি পরিবহনের আগে ও পরে পানি দিয়ে শীতল করা হয়। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পাল্লা দিয়ে বাড়ছে এই মুরগির দাম। বাজারে প্রতি কেজি ব্রয়লার বা পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ টাকায়। মেরিল বাইপাস, পাবনা, ৬ মার্চ। করতোয়া নদী থেকে পাথর তুলে নিয়ে যাচ্ছেন এক নারী শ্রমিক। প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকার পাথর বিক্রি করতে পারেন তিনি। নিমনগর, সদর উপজেলা, পঞ্চগড়, ৬ মার্চপাখি তাড়ানোর জন্য গমখেতে রাখা হয়েছে কাকতাড়ুয়া। সাবগ্রাম চান্দপাড়া, সদর উপজেলা, বগুড়া, ৬ মার্চ। তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার দশম বার্ষিকীতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আয়োজনে শিশু সমাবেশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছবি আঁকছে শিশুরা। নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ, ৬ মার্চসিলেট-সুনামগঞ্জ সড়ক সংস্কার ও প্রশস্তের কাজ চলছে। নতুন করে ঢালাই দিয়ে চলছে সড়ক সংস্কারের কাজ। সড়কের এক পাশ দিয়ে চলছে যানবাহন। এতে দিনভর এই স্থানে লেগে থাকে যানজট। মদিনা মার্কেট এলাকা, সিলেট, ৬ মার্চ। পঞ্চগড়ের আহমদনগরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্বাভাবিকভাবে চলাচল করছে সাধারণ মানুষ। চলছে বিজিবির টহল। ৬ ফেব্রুয়ারি।