X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
একঝলক (২২ আগস্ট ২০২৬)
ছবি:
Published: 22 Aug 2026, 12:00
বাগানবিলাসের সৌন্দর্য। বড়াদম মোরঘোনা, রাঙামাটি, ২২ আগস্ট
বড় বড় পোড়ামাটির দইয়ের হাঁড়ি এনে গোডাউনে রাখা হচ্ছে। প্রতিটি হাঁড়িতে প্রায় ১০ কেজি দই ধরে। বড় কোনো অনুষ্ঠান উপলক্ষে এসব হাঁড়িতে করে দই নেওয়া হয়। বিআইডিসি রোড, খুলনা, ২২ আগস্ট
বিজ্ঞাপন
উদ্যানের ভেতরে সাতসকালে তায়কোয়ান্দো অনুশীলন করছে কয়েকজন কিশোর। সুরভি উদ্যান, রংপুর, ২২ আগস্ট
বিজ্ঞাপন
সুস্বাদু কাঁচা খেজুর বিক্রি করছেন এক ব্যক্তি। গুপ্তপাড়া, রংপুর, ২২ আগস্ট
সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে ডিঙি নৌকা নিয়ে কাজে যাচ্ছেন এক নারী। আসামবস্তি সেতু এলাকা, রাঙামাটি, ২২ আগস্ট
চলনবিলে পানি কমতে শুরু করেছে। খরাজাল দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। গজাইল, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
পাট থেকে আঁশ ছাড়িয়ে সংগ্রহ করা পাটকাঠি বাড়ির সামনে রোদে শুকাচ্ছেন এক নারী। তুলাগ্রাম, কৈজুরী, ফরিদপুর, ২২ আগস্ট
নৌকা নিয়ে কাজে যাচ্ছেন তিনি। নওগাঁ, তাড়াশ, সিরাজগঞ্জ, ২২ আগস্ট
সাতসকালেই মাঠে ভেড়া চরাতে যাচ্ছেন এক ব্যক্তি। ফুলবাড়ী, বগুড়া, ২২ আগস্ট
নিচু জমিতে জমে থাকা পানিতে ফুটেছে শাপলা। সেই শাপলা তুলছে দুই শিশু। দিঘী দক্ষিণপাড়া, মানিকগঞ্জ, ২২ আগস্ট
করতোয়া নদীর বেইলি সেতু পার হচ্ছেন দুই সাইকেল আরোহী। ফুলবাড়ী, বগুড়া, ২২ আগস্ট
সাধারণত ভোরের আলোয় ফোটে কলমি ফুল। গোবিন্দবাটি, মৌলভীবাজার, ২২ আগস্ট
শিম শীতকালীন সবজি হলেও এটি আগাম জাতের শিম। ফুলে ফুলে ভরে গেছে শিমখেত। ফলও ধরেছে। বাজারে উঠতে শুরু করেছে নতুন শিম। দাপুনিয়া, পাবনা, ২২ আগস্ট
সম্প্রতি পানি বেড়ে ডুবে গেছে পদ্মায় জেগে ওঠা চরের পথগুলো। তাই ঘোড়ার গাড়িটি ডাঙায় তুলতে বেগ পেতে হচ্ছে। গাড়ি টানতে প্রাণপণ চেষ্টা করছে ঘোড়াটিও। পদ্মাঘাট, পাবনা, ২২ আগস্ট
বেগুনি বা হালকা গোলাপি রঙের জারুল ফুলের আভা প্রকৃতির সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। কিশোরগঞ্জ সদর, ২২ আগস্ট
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত এস এম আলিমুজ্জামান সাজুর মরদেহ শনিবার দুপুরে ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে পৌঁছায়। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ভোমরা স্থলবন্দর এলাকা, সাতক্ষীরা, ২২ আগস্ট
বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগির স্প্রিং ভেঙে ট্রেনটি বিকল হয়ে যায়। পুরানাপৈল, জয়পুরহাট, ২২ আগস্ট
পাহাড়ি ঢল নেমে খাগড়াছড়ি শহরের নিচু এলাকায় পানি উঠে ঘরবাড়ি ডুবে গেছে। নিচের বাজার, খাগড়াছড়ি, ২২ আগস্ট
আউটসোর্সিং ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে, ঢাকা, ২২ আগস্ট
আজ থেকে শুরু হয়েছে বিনা মূল্যে কলেরা টিকাদান ক্যাম্পেইন। এর অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, মোবাইল টিকাদান দল ও নির্ধারিত টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম চলছে। ফরিদাবাদ এলাকা, ঢাকা, ২২ আগস্ট
খাবারের সন্ধানে নদীর ধারে হেঁটে চলেছে একটি ধবল বক। পেছনে বিশ্রাম নিচ্ছে একঝাঁক পানকৌড়ি। সদিরাজপুর, দোগাছি, পাবনা, ২২ আগস্ট
পর্যটকদের পদচারণে মুখর হয়ে উঠেছে সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্র, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে জাফলংয়ে ছুটে আসেন নানা বয়সী মানুষ। জাফলং, গোয়াইনঘাট, সিলেট, ২২ আগস্ট
ইরফান হুসাইন আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ফরেনসিক ময়নাতদন্ত এবং ন্যায়বিচারের দাবিতে সমাবেশ করেন শিক্ষক, শিক্ষার্থীরা। বুয়েট ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে, ঢাকা, ২২ আগস্ট
ব্যস্ত সড়কে ঝুঁকিপূর্ণভাবে ট্রাকে করে লোহার রড পরিবহন করা হচ্ছে। চুনকুটিয়া হিজলতলা, কেরানীগঞ্জ, ২২ আগস্ট
কুড়িগ্রামের পাট ভারতে পাচার হচ্ছে অভিযোগ করে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। যাত্রাপুর পাট হাট, কুড়িগ্রাম, ২২ আগস্ট
বাড়ির আঙিনায় গাছে ফুটে আছে দৃষ্টিনন্দন তেঁতুল ফুল। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর। ২২ আগস্ট
আরও পড়ুন
উচ্চ শব্দে গান ছেড়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা
‘শক্তিশালী অবস্থানে’ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার এখনই সময়: ইরানি প্রেসিডেন্ট
ইসলামি ব্যাংকগুলোতে আমানত কমেছে কেন
শরীফুল-আগুনে পুড়ল অস্ট্রেলিয়া, ম্যাকাইয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
রাষ্ট্রপতি পদে কারা কত দিন থেকেছেন, কে কোথায় আছেন