একঝলক (২০ আগস্ট ২০২৬)

মেঘের আবরণে সকালের সূর্য। ঢেপ্পোছড়ি পাহাড়, রাঙামাটি, ২০ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
গাছের ডালে ঝুলছে বেগুনি জারুল ফুল। সকালের বৃষ্টিতে সতেজ হয়ে উঠেছে জারুল। পাপড়িতে জমেছে বৃষ্টির ফোঁটা। সার্কিট হাউস, সিলেট, ২০ আগস্ট
ড্রাগন ফুল থেকে ঝাঁক বেঁধে মধু সংগ্রহ করছে মৌমাছির দল। শিমুজ্জেছড়া, রাঙামাটি, ২০ আগস্ট
বিদ্যুতের তারে বসে আছে একলা ফিঙে পাখি। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২০ আগস্ট
প্রতিদিন বৃষ্টি, আবার পরক্ষণেই ভ্যাপসা গরম। গরমে ক্লান্ত হয়ে রিকশায় ঘুমিয়ে পড়েছেন এক চালক। কিনব্রিজ এলাকা, সিলেট, ২০ আগস্ট
গাছতলায় কুড়িয়ে পাওয়া পাকা তাল নিয়ে হাসিমুখে বাড়ি ফিরছে শিশু সিয়াম। শাবরুল, শাজাহানপুর, বগুড়া, ২০ আগস্ট
সবুজ আমন ধানের মাঠ থেকে গবাদিপশুর জন্য ঘাস নিয়ে বাড়ি ফিরছেন গ্রামীণ নারী-পুরুষ। শাবরুল, শাজাহানপুর, বগুড়া, ২০ আগস্ট
ছাদবাগানের মাচায় ঝুলছে বর্ষার সবজি চালকুমড়া। মিয়াপাড়া, ফরিদপুর, ২০ আগস্ট
জলাশয়ে ভেসে বেড়াচ্ছে রাজহাঁসের দল। জোড়াগেট, খুলনা, ২০ আগস্ট
গরমে স্বস্তি পেতে বসতবাড়ির পাশে মাচা পেতে সময় কাটাচ্ছে কয়েক শিশু। ভরণপাড়া, দাউদকান্দি, কুমিল্লা, ২০ আগস্ট
সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি সিলেটে। তাই ছাতা হাতে গন্তব্যে যাচ্ছেন এই নারী। জিন্দাবাজার, সিলেট, ২০ আগস্ট
খেত থেকে আখ কেটে শহরের পাইকারি বাজারে নিয়ে যাচ্ছেন এক চাষি। পুলিশ লাইনসের সামনে, রংপুর, ২০ আগস্ট
ঝুট কাপড়ে রং করে মাঠে শুকানো হচ্ছে। একসময় হোসিয়ারিশিল্পে সারা দেশে সুনাম ছিল পাবনার। আধুনিকতার যুগে সেই ঐতিহ্য অনেকটাই হারিয়েছে। চর শিবরামপুর, হিমাইতপুর, পাবনা, ২০ আগস্ট
ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও সড়ক ও নর্দমার ময়লা-আবর্জনা পরিষ্কারে ব্যস্ত সিলেট সিটি করপোরেশনের কর্মীরা। সুরমা পয়েন্ট, সিলেট, ২০ আগস্ট
পানিতে নেমে পাটের আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত নারী-পুরুষ। জালালপুর, পাবনা, ২০ আগস্ট
বাড়ির বারান্দায় বসে পুতুল নিয়ে খেলছে দুই শিশু। কানাপাড়া, বান্দরবান,২০ আগস্ট
পাহাড়ের ঘরে ঘরে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা কোমর তাঁতে কম্বল বুনছেন বম সম্প্রদায়ের এক নারী। কানাপাড়া, বান্দরবান, ২০ আগস্ট
ট্রলারের সঙ্গে গাছের গুঁড়ি বেঁধে গন্তব্যে নিয়ে যাচ্ছেন চালক। কালিজিরা সেতু, বরিশাল,২০ আগস্ট
শীত আসার আগেই পুরোনো কাপড় দিয়ে সড়কের পাশে বসে শীতের কাঁথা তৈরি করছেন গৃহবধূ নুরজাহান বেগম। মদনখালী, ফরিদপুর, ২০ আগস্ট