একঝলক (১৪ নভেম্বর ২০২৫)

রংপুর জিলা স্কুল মাঠে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও প্রথম আলোর আয়োজনে উচ্চমাধ্যমিক কৃতি শিক্ষার্থী উৎসবে শিক্ষার্থীরা। জিলা স্কুল মাঠ, রংপুর, ১৪ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
ভোলা ও বরিশালের মধ্যে সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে ১৯ ছাত্র–যুবকের লংমার্চ: তেতুলিয়া নদী সাঁতরে বরিশালের পথে। তেঁতুলিয়া নদী, ভোলা, ১৪ নভেম্বর
আমন ধান মাঠ থেকে তুলে এনে ভ্যানে সাজিয়ে বাড়ি নিচ্ছেন এক কৃষক দম্পতি। সাইবেরিয়া এলাকা, কানাইপুর ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ১৫ নভেম্বর
ছুটির দিনে বালুর মাঠে চলছে কিশোরদের ফুটবল খেলা। মহেশ্বরপাশা, খুলনা, ১৪ নভেম্বর
গ্রামের লোকজন তাঁদের গৃহপালিত গরু-ছাগল নিয়ে পাহাড়ে যাচ্ছেন চরানোর জন্য। পটিয়া, চট্টগ্রাম, ১৪ নভেম্বর
সূর্যের আলোয় ঝলমল করছে টাটকা পেয়ারা। ক্রেতাদের মনোযোগ আকর্ষণে পেয়ারা সাজিয়ে রাখছেন বিক্রেতা। প্রতি কেজি পেয়ারা ৮০ টাকায় বিক্রি করছেন তিনি। ঝাউতলা, কুমিল্লা, ১৪ নভেম্বর
সাফারি পার্কের ওয়াকওয়েতে খাবার খুঁজছে শালিক। গাজীপুর সাফারি পার্ক, শ্রীপুর, গাজীপুর, ১৪ নভেম্বর
কস্তুরি ফুলের শোভা। লিচুবাগান, রাঙামাটি, ১৩ নভেম্বর
শেরপুরে হাফ ম্যারাথনে আট শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে দৌড়ালেন পর্বতারোহী, বক্সার ও আয়রনম্যানরা। রাংটিয়া, শেরপুর